আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পাকিস্তানে হাসপাতালে হামলায় নিহত বেড়ে ৬৩

পাকিস্তানে হাসপাতালে হামলায় নিহত বেড়ে ৬৩

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় হাসপাতালে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছ ৬৩ জনে। আহত অর্ধশতাধিক লোক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

কোয়েটার সিভিল হাসপাতালে সোমবার সকালের এ হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি দাবি করেছেন, তার প্রদেশে সন্ত্রাসী কর্মকান্ডের নেপথ্যে রয়েছে ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (আরএডব্লিউ বা র)। কিন্তু এর পক্ষে কোনো তথ্যপ্রমাণ দেননি তিনি।

মুখ্যমন্ত্রী জেহরি আরো বলেন, ‘সন্ত্রাসীরা হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় হামলা চালাচ্ছে, যা যুদ্ধের সময়ও দেখা যায় না।’ সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি দেন তিনি।

হাসপাতালে হামলার আগে কোয়েটার মানো জান রোডে বন্দুক হামলার শিকার হন বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল কাসি। এতে আহত হন বারের প্রাক্তন প্রেসিডেন্ট বাজ মোহাম্মদ কাকার।

বিলাল কাসির দেহ সিভিল হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে সেখানে তার স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা জড়ো হন। তখন বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

কোয়েটা পুলিশ জানিয়েছে, এটি একটি আত্মঘাতী হামলা। হামলায় ব্যবহার করা হয় ৮ কিলোগ্রাম বিস্ফোরক। প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, বিস্ফোরণে প্রচন্ড শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে।

বোমা বিস্ফোরণের পর কয়েকজন অস্ত্রধারী সেখানে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনার পর হাসপাতাল ঘিরে ফেলে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জ্যেষ্ঠ দুই আইনজীবীর ওপর হামলার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন আইনজীবী ও সাংবিদকরা, যাদের অধিকাংশ এ হামলায় হতাহত হয়েছেন। আজ নিউজের একজন ক্যামেরাম্যান নিহত এবং ডন নিউজের একজন ক্যামেরাম্যান আহত হয়েছেন।

হাসপাতাল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর আপশাশে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে। সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বেলুচিস্তানের রাজধানী শহর প্রায়ই সন্ত্রাসী হামলার স্বীকার হয়। মে মাসে বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ে হামলায় দুজন নিহত হন।

হাসপাতালের হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেছেন, ‘কাউকে বেলুচিস্তানের বিঘœ ঘটাতে দেওয়া হবে না।’

পাকিস্তান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সপ্তাহব্যাপ শোক কর্মসূচি ঘোষণা করেছে। লাহোরের আইনজীবী হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত