আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

হামলার পর সব ভয় দূর হয়ে যায়

হামলার পর সব ভয় দূর হয়ে যায়

সাক্ষাৎকারে মালালা

নোবেল শান্তি পুরস্কার বিজয়ের আগে যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিন আয়োজিত 'দ্য থার্ড অ্যানুয়েল সামিট অন ফিলানথ্রপি' বিষয়ক একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে বিশ্বের ২০০ নেতৃস্থানীয় সমাজকর্মীর মধ্যে একজন হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই। তালেবান হামলা এবং তার পরের নানা বিষয়ে মালালার সঙ্গে কথা বলেন শিক্ষা ও অভিবাসনবিষয়ক কেঁৗসুলি ও অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের স্ত্রী লরেন্স পাওয়েল জবস হামলার পর সব ভয় দূর হয়ে যায়
লরেন্স :আমার বন্ধুদের অনেকে মজা করে বলে থাকে, তালেবান ভুল মেয়েকে গুলি করেছিল।মালালা :ধন্যবাদ।
লরেন্স :তোমার ছোটবেলা নিয়ে কিছু বলো। সোয়াত উপত্যকার কথাও বলো।মালালা :সোয়াত খুবই মনোরম একটি জায়গা। বড় বড় পাহাড়, নদী, সবুজ ঘাসে ছাওয়া টিলা আর গাছপালা। সারা দুনিয়া থেকে প্রচুর মানুষ প্রতি বছর সোয়াত উপত্যকায় বেড়াতে যায়।আমি প্রতিদিন স্কুলে যেতাম। মা-বাবাকে নিয়ে আমাদের ছোট পরিবার সচ্ছল ছিল না; কিন্তু আমরা কিছু নীতি মেনে চলতাম, কিছু মূল্যবোধে বিশ্বাসী ছিলাম। চরমপন্থি তালেবান এ উপত্যকায় এসে আমাদের জীবনধারাকে পাল্টে দিল। মেয়ে শিশুদের লেখাপড়া বন্ধ হয়ে গেল তাদের হুকুমে। ৪শ'রও বেশি স্কুল তুলে দেওয়া হলো। নারীদের জন্য হাটবাজারে যাওয়া নিষিদ্ধ করে দিল তারা।সবচেয়ে খারাপ লাগল আমাদের লেখাপড়া বন্ধ করে দেওয়ায়। আমি সেটা চালিয়ে যেতে চাইলাম; কিন্তু তারা ২০১২ সালের অক্টোবরের ৯ তারিখে গুলি করে আমাকে মেরে ফেলতে চাইল।আসলে সেদিন থেকেই আমার ভেতরের সব ভয় চলে গেল। নিজের মধ্যে অনেক শক্তি অনুভব করলাম।লরেন্স :গুলি করার পরের ঘটনা বলো।
মালালা :গুলি করার পর আমাকে ইংল্যান্ডের বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে নিয়ে আসা হলো। ওরা খুব ভালো চিকিৎসা দিল। আমি সুস্থ হয়ে উঠলাম। সেখানে থেকে গেলাম এবং ফের লেখাপড়া শুরু করলাম।লরেন্স :পাকিস্তানে যেতে পার না আর?মালালা :পাকিস্তান যাওয়াটা আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ।লরেন্স :তোমাকে তো এখন অনেক বড় বড় রাষ্ট্রনায়কের সঙ্গেও কথা বলতে হয়। আবার নিজের বন্ধুদের সঙ্গেও কথা বলো। দুটোর মধ্যে তাল মেলাও কী করে?মালালা : আমি আমার লেখাপড়া নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকি। সপ্তাহের শেষে বন্ধু-বান্ধবদের সময় দিই। ...আর ওটা হয়ে যায়।লরেন্স : মালালা ফান্ড গঠনের পরিকল্পনা কি তোমার স্কুল জীবনেই ছিল?
মালালা : হ্যাঁ। আমাদের দেশে অনেক শিশু আছে যারা পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না। তারা পেটের দায়ে পরের কাজ করে। আমি তাদের জন্য সামান্য হলেও কিছু করতে চাই। মালালা ফান্ড শিশুদের জন্য লেখাপড়ার সুযোগ সৃষ্টি করা ছাড়াও তাদের অধিকার নিয়ে কাজ করবে। আমরা বিশ্বের সব ধরনের শিশুর কাছে যেতে চাই। তাদের সমস্যার কথা বলতে চাই।লরেন্স : কী কী কাজ শুরু করেছ এর মধ্যে?মালালা : গত কয়েক মাসে আমরা বেশ কিছু কাজ করেছি। প্রথম প্রকল্পটি শুরু করেছি আমার জন্মভূমি সোয়াতে। যারা অর্থের অভাবে স্কুল যেতে পারে না, তাদের পড়াশোনার জন্য আমরা বৃত্তির ব্যবস্থা করেছি। আমরা জর্ডানে সিরীয় শরণার্থীদের নিয়েও কাজ করছি।
লরেন্স :শিক্ষা মন্ত্রণালয় কিংবা সরকারের সঙ্গে কি এসব কাজ করার কথা ভেবেছ?মালালা :এটা ঠিক, এসব কাজে সরকারি সহায়তার গুরুত্ব অনেক বেশি। সরকারগুলো সামরিক বাহিনীর পেছনে অনেক টাকা খরচ করে। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো দরকার।

শেয়ার করুন

পাঠকের মতামত