আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

অস্ত্র বিক্রির শীর্ষে বিশ্বের যে ৭ টি দেশ

অস্ত্র বিক্রির শীর্ষে বিশ্বের যে ৭ টি দেশ

বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করা দেশগুলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে শান্তি গবেষণা প্রতিষ্ঠান সিপ্রি। আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ে তৈরি করা ওই প্রতিবেদনে বিশ্বের সাতটি দেশের নাম প্রকাশ করা হয়েছে যারা বিশ্বে অস্ত্র বিক্রিতে শীর্ষে রয়েছে।

এতো এতো অস্ত্র উৎপাদন যেমন হচ্ছে, ঠিক তেমনি বিক্রিও হচ্ছে দেদারসে। প্রত্যেকটি দেশেরই আলাদা আলাদা নির্ধারিত ক্রেতা রয়েছে। যারা নিয়ম করে প্রতি বছর অস্ত্র কিনে থাকে। নিচে দেখুন ওই সাতটি দেশের অস্ত্র বাণিজ্যের অবস্থা।

১। আমেরিকা

স্বাভাবিকভাবেই বিশ্বে অস্ত্র বিক্রিতে এক নম্বর অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুনলে অবাক হবেন যে, গত পাঁচ বছরে বিশ্বে যতো অস্ত্র বিক্রি হয়েছে তার ৩৩ শতাংশ আমেরিকা একাই সরবরাহ করেছে। আমেরিকার উৎপাদিত অস্ত্রের অধিকাংশ ক্রেতাই হচ্ছে মধ্যপ্রাচ্যের। এর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মতো দেশ।

২। রাশিয়া

আমেরিকার পরের অবস্থানটিই রাশিয়ার দখলে। বিশ্বের অস্ত্রের বাজারের ২৫ শতাংশ আছে এই দেশটির দখলে। রাশিয়ায় উৎপাদিত অস্ত্রের মূল ক্রেতা ভারত। এছাড়া চীন এবং ভিয়েতনামও রাশিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয় করে থাকে।

৩। চীন

আমেরিকা, রাশিয়ার মতো এতো বৃহৎ বাজার না হলেও অস্ত্র উৎপাদনে তৃতীয় স্থানটি চীনের। বিশ্বের অস্ত্রের বাজারের ৫ দশমিক নয় শতাংশ আছে এই দেশটির দখলে। পাকিস্তান, বাংলাদেশ এবং মিয়ানমারের মতো দেশগুলোই চীনের অস্ত্রের বড় ক্রেতা।

৪। ফ্রান্স

তালিকার চতুর্থ স্থানটি ফ্রান্সের। শিল্প-সাহিত্যের দেশ হিসেবে ফ্রান্সের পরিচিতি থাকলেও অস্ত্র উৎপাদনেও খুব একটা পিছিয়ে নয় দেশটি। অস্ত্রের বাজারের ৫ দশমিক ছয় শতাংশ স্থান দখল করে আছে ফ্রান্স। তাদের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে, মরক্কো, চীন এবং মিশর। তবে পরিসংখ্যান বলছে, ফ্রান্সের অস্ত্র রপ্তানি আগের বছরগুলোর তুলনায় কিছুটা কমেছে।

৫। জার্মানি

আন্তর্জাতিক অস্ত্র বাজারের ৪ দশমিক সাত শতাংশ দখলে নিয়ে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। তাদের প্রধান ক্রেতা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং গ্রিস। তবে সিপ্রি বলেছে, জার্মানির অস্ত্র রপ্তানিও আগের বছরগুলোর তুলনায় কিছুটা কমে এসেছে।

৬। যুক্তরাজ্য

জার্মানির পরের অবস্থানটিই যুক্তরাজ্যর দখলে। অস্ত্রের বাজারে দেশটির আধিপত্য হচ্ছে, ৪ দশমিক পাঁচ শতাংশ। তাদের প্রধান ক্রেতা হচ্ছে, সৌদি আরব, ভারত এবং ইন্দোনেশিয়া।

৭। স্পেন

তালিকার সর্বশেষে রয়েছে স্পেন। অস্ত্র বাণিজ্যের প্রায় ৩ দশমিক পাঁচ শতাংশ স্পেনের দখলে। দেশটি মূলত অস্ট্রেলিয়া, সৌদি আরব এবং তুরস্কে অস্ত্র রপ্তানি করে থাকে।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত