আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি : ফিলিপাইনে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি : ফিলিপাইনে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পর তা পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ফিলিপাইনের রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) কর্মকর্তা মায়া সান্তোস দেগুইতোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

ফিলিপাইনের ফিলস্টার অনলাইন সংবাদমাধ্যমের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

দেগুইতো আরসিবিসির মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক ছিলেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি সুপারমার্কেট থেকে বুধবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদমাধ্যম ফিলিপাইন্স সিএনএন জানিয়েছে, বুধবার বিকেলে দেগুইতোকে গ্রেপ্তার করে মাকাতি সেন্ট্রাল পুুলিশ স্টেশনে নেওয়া হয়। পাসাই রিজিওনাল ট্রায়াল কোর্ট ব্রাঞ্চ ৪৬-এর জারিকৃত পরোয়ানা বলে তাকে গ্রেপ্তার করা হয়।

 তবে কার হলফনামার ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তা জানেন না বলে দাবি করেছেন দেগুইতো। তা ছাড়া তিনি গ্রেপ্তারি পরোয়ানার কোনো কপি পাননি বলেও দাবি করেছেন।

এর আগে মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখা থেকে দেগুইতো ও একই শাখার সহকারী ব্যবস্থাপক আঞ্জেলো টোরেসকে বরখাস্ত করে আরসিবিসি কর্তৃপক্ষ। মার্চ মাসে তাদের বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া ওই শাখার আরেক কর্মকর্তা আদ্রিয়ান ইউজুইকোর বিরুদ্ধে তদন্ত করে পুলিশ।
 
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে তা ফিলিপাইনে নিয়ে যায় আন্তর্জাতিক হ্যাকার চক্র। ভুয়া নথিপথ তৈরি করে এ অর্থ পাচারে সাহায্য করায় দেগুইতোর বিরুদ্ধে আরসিবিসির প্রাক্তন প্রেসিডেন্ট লরেঞ্জ তান মামলা করেন। এ মামলায় বুধবার তাকে গ্রেপ্তার করা হলো।

ফেব্রুয়ারি মাসের শুরুতে ভুয়া নির্দেশনা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকে সরিয়ে নেওয়া হয়। রিজল ব্যাংকের চারটি হিসাব থেকে এই অর্থ জুয়ার আসরে হাতবদল হয়ে ফিলিপাইনের অর্থ ব্যবস্থার সঙ্গে মিশে যায় বলে দাবি করে দেশটির গণমাধ্যম।

 ফিলিপাইনের অর্থ স্থানান্তরের খবর জানাজানির পর দেশটির সিনেটে শুনানি হয়। শুনানিতে অংশ নিয়ে কিম ওয়াং দাবি করেন, চীনের বেইজিংয়ের শুহুয়া গাও এবং ম্যাকাওয়ের ডিং জিজে নামে দুই জাঙ্কেট এজেন্ট (ক্যাসিনোর মক্কেল) বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ ফিলিপাইনে নিয়ে আসেন।
 
চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ফিলিপাইন কর্তৃপক্ষ পাচারকারীদের কাছ থেকে কয়েক ধাপে মোট অঙ্কের অর্থ ফেরত পেলেও নানা জটিলতায় বাংলাদেশ এখন পর্যন্ত কোনো অর্থ বুঝে পায়নি। বাংলাদেশ সরকার বারবার জানিয়েছে, অর্থ ফেরাতে সব ধরনের চেষ্টা করে যাওয়া হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত