আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

৪৮ লাখ মার্কিন ডলারে নোবেল পুরস্কার বিক্রি

৪৮ লাখ মার্কিন ডলারে নোবেল পুরস্কার বিক্রি

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জেমস ওয়াটসন তার নোবেল পুরস্কারের স্বর্ণপদক ৪৮ লাখ মার্কিন ডলারে বিক্রি করেছেন। ক্রিসটি’স নিলাম হাউস এটি বিক্রির জন্য নিলামে তোলে। তবে খবরে ক্রেতার নাম উল্লেখ করা হয়নি।

বিশ্বের নোবেলজয়ীদের মধ্যে ওয়াটসনই প্রথম ব্যক্তি, যিনি জীবিত অবস্থায় নোবেল পুরস্কার বিক্রি করলেন। স্বর্ণপদক বিক্রির অর্থের কিছুটা সেবামূলক প্রতিষ্ঠানে এবং কিছুটা বিজ্ঞানভিত্তিক গবেষণার জন্য দান করবেন তিনি।

জেমস ওয়াটসন, মরিস উইলকিনস ও ফ্রান্সিস ক্রিক- এই তিনজনকে একত্রে ১৯৯২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়। তারা প্রত্যেকে একটি করে স্বর্ণপদক পান।

জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের নির্দেশ ধারণকারী জিন ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের (ডিএনএ) কাঠামো আবিষ্কারের জন্য এই ৩জন নোবেল পুরস্কার পান।

৮৬ বছর বয়সি ওয়াটসন কেন জীবনের মূল্যবান অর্জনকে বিক্রি করছেন- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ২০০৭ সালে সানডে টাইমসকে দেয়া একটি সাক্ষাৎকারের জন্য তিনি বিজ্ঞানীসমাজ থেকে একঘরে হয়ে পড়েছেন।

ওই সাক্ষাৎকারে ওয়াটসন নিজেকে ডানপন্থি ঘোষণা করে বামপন্থিদের কঠোর সমালোচনা করে বলেন, বামপন্থিরা বংশগতির ধারকের ওপর বিশ্বাস করে না। তারা সব মন্দ মানুষের জন্য ক্রুটিপূর্ণ সমাজব্যবস্থাকে দায়ী করে। কিন্তু একজন মানুষ কতটা ভালো হবে, না মন্দ হবে, তা তার ডিএনএর ওপরও নির্ভর করে। জাতিগত বৈশিষ্ট্যের সঙ্গে ব্যক্তির বুদ্ধিমত্তার সম্পর্ক কতটা নিবিড়, তা-ই ছিল তার মূল কথা।

সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে ওয়াটসন বলেছেন, ২০০৭ সালের ওই সাক্ষাৎকার দেয়ার পর থেকে তাকে ‘অমানুষ’ ভাবতে বাধ্য করা হয়েছে।

সম্ভবত এ কারণেই সব কিছু থেকে নিজেকে গুঁটিয়ে নিচ্ছেন ওয়াটসন।

শেয়ার করুন

পাঠকের মতামত