আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রাথমিক তদন্ত শেষ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রাথমিক তদন্ত শেষ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় প্রাথমিক তদন্ত শেষ করেছে ফিলিপাইনের জাস্টিস ডিপার্টমেন্ট। দেশটির সহকারী রাষ্ট্রীয় কৌঁসুলি গিলমারি ফে প্যাকামারার বরাতে এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইনকোয়ারার।

চার মাসে শুনানি শেষে বৃহস্পতিবার গিলমারি বলেন, এক মাসের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্ত দেয়া হতে পারে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার যায় ফিলিপাইনে। বাকি দুই কোটি ডলার যায় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় যাওয়া অর্থ ইতোমধ্যে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।

ফিলিপাইন থেকে কোনো অর্থ এখনো ফেরত পাওয়া যায়নি। তবে ফিলিপাইনের বিভিন্ন সংস্থা চুরি যাওয়া অর্থের কিছু অংশ নানাভাবে উদ্ধার করেছে। সেই উদ্ধার হওয়া অর্থের মধ্য থেকে ১ কোটি ৫০ লাখ ডলার ফেরত পেতে ফিলিপাইনের আদালতে বাংলাদেশের একটি আবেদন বিচারাধীন রয়েছে।

ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস চার মাস শুনানি করে। ফিলিপাইনের এন্টি মানি লন্ডারিং কাউন্সিল রিজাল কমার্শিয়াল ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো, ক্যাসিনোর পরিচালক কিম ওয়ং ও উইক্যাং জু এবং ফিলরেমের দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগগুলো দাখিল করেছিল।

তদন্তের স্বার্থে মায়া দেগুইতোকে গ্রেফতার করা হয়েছিলো। পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত