আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

চীনকে ওবামার সতর্ক বার্তা

চীনকে ওবামার সতর্ক বার্তা

বিতর্কিত দক্ষিণ চীন সাগর প্রসঙ্গে চীনকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেছেন, চীনের উচিত আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আরও সহনশীল হওয়া ও দক্ষিণ চীন সাগরে অনধিকার চর্চা বন্ধ করা।

চীনা প্রেসিডেন্ট শি জিংপিংকে ইঙ্গিত করে ওবামা বলেন, বর্তমানে আমেরিকা যে বিশ্বের প্রথম সারির একটি দেশ, তার অন্যতম কারণ আমেরিকা জানে কোথায় থামতে হয়। চীনকেও সেটা শিখতে হবে। ওবামা বলেন, চীন এখনও উদীয়মান দেশ। বেইজিংকে বুঝতে হবে, তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রতিবেশীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, আমাদের মনে রাখতে হবে, আমরা যখন নিজেদের আন্তর্জাতিক আইনে নিজেদের বেঁধে ফেলি, তখন সেটা নিজের দেশ ও দেশবাসীর কথা ভেবেই করি। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক আইন মেনে চলে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। এতে কার্যত নিজেদেরই লাভ।

কোনো দেশের নাম উল্লেখ না করে ওবামা বলেন, কেউ যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, যেমন আমরা দেখছি দক্ষিণ চীন সাগরে ঘটেছে, তাহলে সংশ্লিষ্ট দেশকে মাথায় রাখতে হবে ফলাফল কী হতে পারে। চীন ও আমেরিকাকে পরস্পরের শত্রু হতে হবে এমনটা ভাবা ভুল। অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশ একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা চালাতেই পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত