আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ধেয়ে আসছে হাগুপিট, সরিয়ে নেওয়া হয়েছে ৬ লাখ মানুষ

ধেয়ে আসছে হাগুপিট, সরিয়ে নেওয়া হয়েছে ৬ লাখ মানুষ

ফিলিপাইনের উত্তরাঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন 'হাগুপিট'। টাইফুনের প্রভাবে ইতিমধ্যে সেখানে ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।ধেয়ে আসছে হাগুপিট, সরিয়ে নেওয়া হয়েছে ৬ লাখ মানুষটাইফুনের আঘাতে প্রাণহানি ঠেকাতে ইতিমধ্যে ফিলিপাইনের উত্তরাঞ্চল থেকে প্রায় ৬ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে- বিবিসি টাইফুন হাগুপিটের আঘাতে প্রাণহানি ঠেকাতে ইতিমধ্যে দেশটির উত্তরাঞ্চল থেকে প্রায় ৬ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এক বছর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলেই সুপার টাইফুন হাইয়ানের আঘাতে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়। শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুন হাগুপিট শুক্রবার রাতে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তবে তা সত্ত্বেও ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। শক্তিশালী এই টাইফুন শনিবার সন্ধ্যা থেকে রোববার শেষ রাতের মধ্যে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হানতে পারে। টাইফুনটি আঘাত হানার পর ফিলিপাইনের উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকায় প্রচণ্ড ঝড়ো বাতাস, জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। টাইফুনের কারণে সেবু প্যাসিফিক ও ফিলিপাইন এয়ারলাইন্স শুক্র ও শনিবার মিলিয়ে তাদের ১৫০টি ফ্লাইট বাতিল করেছে। এতে বিপাকে পড়েছেন এই দুই বিমান সংস্থার হাজার হাজার যাত্রী। এছাড়া টাইফুনের কারণে শুক্র ও শনিবার সমুদ্রভ্রমণও বাতিল করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো শুক্রবার বিকেলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দফতরের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তিনি টাইফুন আঘাত হানার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পর্যাপ্ত খাদ্য ও পানীয় সরবরাহের নির্দেশ দিয়েছেন। এছাড়া টাইফুন আঘাত হানার পরবর্তী সময়ে ওইসব এলাকায় লুটপাট ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। তবে টাইফুন হাগুপিট এক বছর আগে আঘাত হানা টাইফুন হাইয়ানের মতোই শক্তিশালী- এখন পর্যন্ত এমন কোনো 'আভাস' পাওয়া যায়নি বলে প্রেসিডেন্ট অ্যাকুইনোর বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। টাইফুন হাগুপিট সম্পর্কে ফিলিপাইনের সমাজ কল্যাণ সচিব কোরাজোন সোলিমান এএফপিকে বলেন, 'হাগুপিটের ব্যাস হচ্ছে ৬০০ কিলোমিটার বা ৩৭০ মাইল। এর অর্থ হচ্ছে ফিলিপাইনের প্রায় ৫ কোটি মানুষ এই ঘূর্ণিঝড়ের আওতায় রয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার অর্ধেক। আরো সহজভাবে বললে- ফিলিপাইনের অর্ধেক মানুষ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে।' উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ফিলিপাইনে আঘাত হানে সুপার টাইফুন হাইয়ান, যা এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী টাইফুন। হাইয়ানের আঘাতে সে সময় সাত হাজারেরও বেশি মানুষ মারা যায় বা নিখোঁজ হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত