আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

‘সবচেয়ে বড়’ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ার

‘সবচেয়ে বড়’ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ার

পঞ্চমবার ‘সবচেয়ে বড়’ পারমাণবিক বোমার পরীক্ষা সফল হওয়ায় দাবি করেছে উত্তর কোরিয়া।

বিবিসির খবরে বলা হয়, এর আগে স্থানীয় সময় শুক্রবার সকালে পানজি-রি পারমাণবিক স্থাপনার কাছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হওয়ার পর দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, এ ভূমিকম্পটি ছিল কৃত্রিম। উত্তর কোরিয়া পঞ্চমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকতে পারে।

দেশটির পক্ষ থেকে বলা হয়, এবারই প্রথম উত্তর কোরিয়া সবচেয়ে বড় আকারের পরীক্ষা চালিয়েছে। তাদের আশঙ্কা, এরফলে উত্তর পরমাণু পরীক্ষায় বাস্তবেই একধাপ এগিয়ে গেল।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই উত্তরের জন্য একে আত্মঘাতি এবং অদূরদর্শী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। এরফলে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর চ্যালেঞ্জের সম্মুখীন হলো।

এর কয়েক ঘণ্টা পর উত্তর কোরিয়া সফল পরীক্ষার কথা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

শুক্রবার উত্তর কোরিয়ার ৬৮তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে রাজধানী পিয়ংইয়ংয়ে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে পারমাণবিক পরীক্ষা সফল হওয়ার খবরে উল্লাস প্রকাশ করা হয়।

উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি নতুন নিউক্লিয়ার ওয়ারহেডের পরীক্ষা চালিয়েছে। ফলে এখন থেকে তারা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক বোমা ছুড়তে পারবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একজন উপস্থাপক বলেন, পরীক্ষা সফল হওয়ায় উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটি পরমাণু বিজ্ঞানীদের উষ্ণ অভিনন্দন বার্তা পাঠিয়েছে।

এরআগে গত ৬ জানুয়ারি চতুর্থ পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

দেশটি ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালেও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

এদিকে পারমাণবিক পরীক্ষার ঘটনায় উত্তর কোরিয়াকে পরিণতি ভোগ করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, উত্তর কোরিয়ার ভূমিকায় দক্ষিণ কোরিয়া এবং জাপান গভীরভাবে উদ্বিগ্ন। আমি মনে করি চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রসহ সবাই উদ্বিগ্ন।

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই পারমাণবিক পরীক্ষার বিষয়ে শিগগির ভাষণ দেবেন এবং আমরা এ বিষয়ে জাতিসংঘের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করব।

এছাড়া উত্তর কোরিয়ার এ পরীক্ষার নিন্দা জানিয়েছে দেশটির মিত্র চীন। তারা বলছে, আমরা দৃঢ়ভাবে এ ধরনের পরীক্ষার বিরোধিতা করে আসছি।

যুক্তরাষ্ট্রের মিডলবুরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের উত্তর কোরিয়া বিশ্লেষক জেফরি লুইস বলেন, ধরণ দেখে বোঝা যায়, অন্তত ২০ থেকে ৩০ কিলোটন বোমার বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে।

উত্তর কোরিয়ার এ পারমাণবিক বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় আমেরিকার ফেলা বোমার চেয়েও শক্তিশালী বলেও মন্তব্য করেন তিনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত