আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সৌদিতে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সৌদিতে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে সৌদি আরবের উপদেষ্টা পরিষদ শুরা কাউন্সিল। রিয়াদে কাউন্সিলের ৪৯তম অধিবেশনে সদস্যরা এ অনুমোদন দেন। এ বিষয়ে একটি সুপারিশ তৈরি করেছেন কাউন্সিলের প্রশাসন ও মানবসম্পদ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাগাদি। দেশটির জাতীয় দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

শুরা কাউন্সিলের এ সিদ্ধান্তের প্রশংসা করে সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ আরব নিউজকে বলেন, উভয় দেশের জন্য এটি লাভজনক হবে। এ ছাড়া পুরুষ গৃহকর্মী নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত।

রাষ্ট্রদূত বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবে নারী গৃহকর্মী নিয়োগ শুরু হয়। দেশটিতে ১৩ লাখ বাংলাদেশি কর্মী রয়েছে; এর মধ্যে গৃহপরিচারিকা ৬২ হাজার। তিনি বলেন, প্রত্যেক মাসে সৌদি আরবে অন্তত ৬ হাজার নারী গৃহপরিচারিকা পৌঁছায়। সৌদি আরবে অন্তত ৪৮টি সেক্টরে আমাদের কর্মী আছে।

গোলাম মসিহ বলেন, যৌথ টেকনিক্যাল কমিটির সর্বশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী, পুরুষ গৃহকর্মী নিয়োগের পরিমাণ বৃদ্ধির জন্য বাংলাদেশ ও সৌদি আরব ঘনিষ্ঠভাবে কাজ করছে। সম্পর্ক উন্নত করার জন্য উভয় দেশ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে; বিশেষ করে মানবসম্পদ খাতে।

এর আগে গত জানুয়ারিতে বাংলাদেশের প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম এবং সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়নমন্ত্রী মাফরেজ আল হাকাবানি সৌদিতে বাংলাদেশি গৃহকর্মী নিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। গোলাম মসিহ বলেন, ঢাকায় সৌদি আরবের তিন কোম্পানি নারী গৃহপরিচারিকা প্রশিক্ষণ দেয়। আমরা বাংলাদেশে এ ধরনের সংগঠনকে স্বাগত জানাই, যাতে তারা পুরুষ গৃহকর্মীকেও প্রশিক্ষণ দিতে পারে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত