আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আবারো পাকিস্তানে হামলার হুমকি ভারতের

আবারো পাকিস্তানে হামলার হুমকি ভারতের

পাকিস্তান যদি জঙ্গি রফতানি চালিয়ে যেতেই থাকে, তবে ভারতও নিয়ন্ত্রণরেখার ধার ধারবে না। পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের পর আবারো এ ধরনের হামলা চালানো হতে পারে বলে ইসলামাবাদকে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি।

১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে নরেন্দ্র মোদি সরকার। পাকিস্তান কার্গিলে সৈন্য পাঠিয়ে নিয়ন্ত্রণরেখা নতুন করে তৈরির চেষ্টা করে কিন্তু ভারতীয় সেনা মুখের মত জবাব দেওয়ায় পুরনো অবস্থানে পিছিয়ে যেতে বাধ্য হয় তারা। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও বলেন, রক্ত দিয়ে নতুন করে নিয়ন্ত্রণরেখা আঁকার কোনও প্রয়োজন নেই। ফলে চাপের মুখে পাকিস্তান মানতে বাধ্য হয়, নিয়ন্ত্রণরেখা অলঙ্ঘনীয়, কোনোমতেই তা টপকানোর চেষ্টা চলবে না।

কিন্তু মুখে সে কথা বললেও নিয়মিতভাবে নিয়ন্ত্রণরেখা টপকে ভারতে জঙ্গি পাঠানো একবারও বন্ধ করেনি পাকিস্তান। সাম্প্রতিক উরি সন্ত্রাস ও তারপর বারামুলা সহ বেশ কয়েকটি জায়গায় একের পর এক হামলা তারই সর্বশেষ প্রমাণ। ফলে আগের নিয়ন্ত্রিত অবস্থান থেকে সরে এসে ভারতও স্পষ্ট করে দিয়েছে, দরকার পড়লেই নিয়ন্ত্রণরেখা টপকে পাকিস্তানি জঙ্গিদের তারা খতম করে দিয়ে আসবে। এমনকি প্রয়োজনে জঙ্গি হামলার আগেই জঙ্গিদের নিকেশ করে দেওয়া হবে।

পাকিস্তানকে এবার থেকে তৈরি থাকতে হবে, হামলা চালালে তার মুখের মত জবাব দেবে ভারতও। কবে, কোথায়, কীভাবে সেই জবাব আসবে, প্রশ্ন সেটাই। কয়েকটি সেনা ছাউনিকে সতর্কও করেছিল তারা। কিন্তু ভারত হামলার জন্য অন্য ছাউনিগুলিকে বেছে নেয়। এই অতর্কিত আঘাতের জন্য রাওয়ালপিন্ডির পাক জেনারেলরা প্রস্তুত ছিলেন না মোটেই। আর এ ধরনের হামলা যদি বারবার ঘটতে থাকে, তবে নিয়ন্ত্রণরেখার গুরুত্ব ক্রমাগত কমতে থাকাটাই স্বাভাবিক।

এতদিন পাকিস্তান যখনই জঙ্গি হামলা চালিয়েছে, ভারত কূটনৈতিকভাবে কিছু পদক্ষেপ করা ছাড়া আর কিছুই করতে পারেনি। ফলে বারবার প্রকট হয়েছে দিল্লির অসহায়ত্ব। কিন্তু এবার পুরনো রক্ষণশীলতার খোলস ছেড়ে বেরিয়ে এসেছে দিল্লি। এতদিন কয়েকজন জঙ্গি পাঠিয়ে অল্প খরচে ভারতের বড় বড় শহরগুলি রক্তাক্ত করে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছিল ইসলামাবাদ। এবার তারা স্পষ্ট বুঝতে পেরেছে, ভারতকে সন্ত্রাসদীর্ণ করে তোলার জন্য মূল্য চোকাতে হবে তাদেরও। অর্থাৎ জঙ্গি সংক্রান্ত খরচ ও ঝুঁকি একলাফে বাড়তে চলেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত