আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ব্রেক্সিট : আদালতে হারলো থেরেসা সরকার

ব্রেক্সিট : আদালতে হারলো থেরেসা সরকার

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হওয়া যাওয়া (ব্রেক্সিট) নিয়ে নতুন করে সংকটে পড়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। বৃহস্পতিবার দেশটির উচ্চ আদালত জানিয়েছে, ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে হলে সরকারকে পার্লামেন্টের অনুমতি নিতে হবে।

ঐতিহাসিক লিসবন চুক্তির আলোকে গঠিত হয়েছিল ইইউ। এই চুক্তির ৫০ অনুচ্ছেদে বলা হয়েছে, নিজ দেশের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী যেকোনো সদস্য রাষ্ট্র জোট থেকে সরে যেতে পারে। ছেড়ে যেতে আগ্রহী রাষ্ট্রকে আগে ইউরোপীয় কাউন্সিলের কাছে বিষয়টি জানাতে হবে। এরপর এ নিয়ে একটি চুক্তিতে উপনীত হতে আলাপ-আলোচনা চলবে। আলোচনার মাধ্যমে ভবিষ্যতে ওই রাষ্ট্রের সঙ্গে ইইউ জোটের সমপর্ক কী হবে, তার আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হবে। আর সদস্যপদ প্রত্যাহার করে নেয়ার বিষয়ে আলোচনা করতে সংশ্লিষ্ট দেশ দুই বছর সময় পাবে।


ব্রেক্সিট নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিলেন ব্যবসায়ী জিনা মিলার। বৃহস্পতিবার রায়ে জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘ব্রিটিশ সংবিধানের সবচেয়ে মৌলিক আইন হচ্ছে পার্লামেন্ট স্বাধীন প্রতিষ্ঠান এবং এটি চাইলে যে কোনো আইন তৈরি করতে ও বাদ দিতে পারে।’

তিনি বলেন, ‘রাজকীয় বিশেষ অধিকার বলে আর্টিকেল ৫০ অনুসারে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যকে প্রত্যাহার করার ক্ষমতা সরকারের নেই।’

রায়ে বলা হয়, ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে সরকারকে অবশ্যই হাউজ অব কমন্সের অনুমোদন নিতে হবে। হাউজ অব কমন্সে এ বিষয়ের ওপর ভোট দেবেন এমপিরা। সেখানে অনুমোদন পেলেই প্রধানমন্ত্রী লিসবন চুক্তির অনুচ্ছেদ ৫০ সক্রিয় করতে পারবেন।

এ রায় পাওয়ার পর আপিলের ঘোষণা দিয়েছে সরকার। এ বিষয়ে ডিসেম্বরের শুরুর দিকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পাওয়া যাবে।

সরকারের এক মুখাপত্র বলেছেন, ‘ ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার জন্য যে গণভোট হয়েছে তা পার্লামেন্টের আইন অনুসারেই হয়েছে। সরকার গণভোটের এ রায়কে শ্রদ্ধা জানাতে বদ্ধপরিকর। আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করব।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত