আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সিদ্ধান্তহীন ভোটারদের কাছে ছুটছেন হিলারি-ট্রাম্প

সিদ্ধান্তহীন ভোটারদের কাছে ছুটছেন হিলারি-ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যতোই ঘন আসছে ট্রাম্প-হিলারি শিবিরের প্রচারণা ততোই জোরদার হচ্ছে। হাতে সময় আছে আর মাত্র তিনদিন। শেষ মুহূর্তে সিদ্ধান্তহীন ভোটারদের প্রভাবিত করতে জোরেশোরে প্রচারণায় নেমেছেন দুই প্রার্থী।

এবিসি নিউজ চ্যানেল ও ওয়াশিংটন পোস্টের সর্বশেষ জরিপে দেখা গেছে, নির্বাচনে জনপ্রিয়তার দিক থেকে হিলারি-ট্রাম্পের ব্যবধান ৪৭%-৪৫%। অর্থাৎ দুজনের মধ্যে ব্যবধান সামান্য। যে কোনো মুহূর্তে এগিয়ে যেতে পারেন ট্রাম্প। আবার লস অ্যাঞ্জেলস টাইমস তাদের জরিপে জানিয়েছে, হিলারির চেয়ে ৫ শতাংশ এগিয়ে আছেন ট্রাম্প। গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, গড়ের দিক থেকে উভয় প্রার্থীর সমর্থন প্রায় অপরিবর্তিতই রয়ে গেছে। সর্বশেষ শুক্রবার পাওয়া জরিপের ফল অনুযায়ী ট্রাম্পের চেয়ে ১ দশমিক ৭ শতাংশ  এগিয়ে আছেন হিলারি।

পরিস্থিতি যখন প্রায় সমানে সমান তখন সিদ্ধান্তহীন ভোটারদের প্রভাবিত করার জন্য রাজ্যে রাজ্যে ছুটছেন হিলারি-ট্রাম্প। অর্থাৎ যেসব ভোটার এখনো সিদ্ধান্ত নেননি ভোট দেবেন কি না বা দিলেও কাকে দেবেন তা বুঝে উঠতে পারছেন না তাদেরকে টানতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দুই প্রার্থী। গত মার্চে প্রাইমারি নির্বাচনের সময় দেখা গিয়েছিল প্রতি ১০ জনে একজন ভোটার সিদ্ধান্তহীন রয়েছেন ভোটের ব্যাপারে। তবে পরিস্থিতি এখন কিছুটা বদলেছে। হাফিংটন পোস্ট তাদের সর্বশেষ জরিপে জানিয়েছে, বর্তমানে প্রতি ২০ জনে একজন এখনো সিদ্ধান্তহীন রয়েছেন।

হিলারি ও ট্রাম্প দুজনেই ওহাইও এবং পেনসিলভানিয়াতে সমাবেশ করেছেন। মঙ্গলবারের নির্বাচনে এ দুটি রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে আভাস মিলেছে। ট্রাম্প অবশ্য নিউ হ্যাম্পশায়ারেও প্রচারণা চালিয়েছেন। এখানে তিনি হিলারি বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ডেমোক্রেট প্রার্থী যুক্তরাষ্ট্রে সিরিয়ার শরণার্থীদের সংখ্যা ৫৫০ শতাংশ বাড়াতে চাচ্ছেন। মূলত,  মুসলিমবিরোধিতাকে এখানে কাজে লাগাতে চাইছেন ট্রাম্প।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত