আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

স্বাধীতা চায় ক্যালিফোর্নিয়া!

স্বাধীতা চায় ক্যালিফোর্নিয়া!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার দাবি আরও জোরালো হয়েছে। ট্রাম্প বিরোধী এক  বিক্ষোভ সমাবেশে এই দাবি তুলা হয়েছে। আগে থেকেই এই অঙ্গরাজ্যটির স্বাধীনতার দাবি চলে এলেও এবার ২০১৯ সালে গণভোটের ডাক দেওয়া হয়েছে সমাবেশ থেকে। 
মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধীরা বিক্ষোভ প্রদর্শন করেন। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বুধবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়। ওয়াশিংটন ডিসিসহ অন্য অঙ্গরাজ্যতেও এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
তবে ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভের তীব্রতা ছিল ভিন্ন মাত্রায়। আগে থেকেই স্বাধীনতার পক্ষে একটি গ্রুপ প্রচারণা চালিয়ে আসছে। ‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইন্ডিপেনডেন্স’ নামের ওই গ্রুপ আগে থেকেই মেক্সিকো সীমান্তবর্তী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের যুক্তরাষ্ট্র থেকে আলাদা হওয়ার দাবিতে প্রচার চালিয়ে আসছে। ক্যালিফোর্নিয়ার স্বাধীনতা দাবিতে ২০১৯ সালে গণভোট আয়োজনের ডাক দিয়েছেন তারা।



ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ‘ব্রেক্সিট’-এর অনুসরণে তারা ‘ক্যালেক্সিট’-এর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণাও লক্ষ্য করা গেছে।
২০১৫ সাল থেকেই ‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইন্ডিপেনডেন্স’ প্রচারণা জোরদার হতে শুরু করে। ওই গ্রুপটি এখন জনগণের স্বাক্ষর সংগ্রহ করছে স্বাধীনতার দাবি জোরালো করতে।ওই বিক্ষোভ সমাবেশ থেকে দাবি উঠে ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার। বিক্ষোভকারীদের দাবি যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্য থেকে ক্যালিফোর্নিয়া স্বতন্ত্র। কেন এই স্বাধীনতার দাবি, সে সম্পর্কে সমাবেশের এক আয়োজক ম্যারিনালি বলেন, ‘যুক্তরাষ্ট্রে রাজনৈতিকভাবে যা হচ্ছে, তা থেকে এখানে যে বিক্ষোভ জেগে উঠেছে, তা ভিন্ন। কোনও হস্তক্ষেপ ছাড়া নিজের মতো থাকার অধিকার ক্যালিফোর্নিয়ার রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আমাদের পেছনের দিকে ঢেলে দিচ্ছে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি অঙ্গরাজ্যটির রাজধানী স্যাক্রোমেন্টোতে বিক্ষোরও ডাক দেওয়া হয়েছে। আর তাতে সেখানকার জনগণের মাঝেও ব্যাপক সাড়া পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সর্বোচ্চ ৫৫টি ইলেক্টোরাল ভোট রয়েছে ক্যালিফোর্নিয়ায়। আর সেখানে জয়ী হয়েছেন ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত