আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

১০ হাজার রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠাচ্ছে ভারত

১০ হাজার রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠাচ্ছে ভারত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির থেকে প্রায় ১০ হাজার রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে নয়াদিল্লি। বুধবার ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইবি টাইমস বলছে, অধিকৃত কাশ্মির সরকারের এক প্রস্তাবের পর রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত বাস্তবায়নে একমত পোষণ করেছে। সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু করেছে তারা।

‘রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের শনাক্ত ও ফেরত পাঠানোর উপায় খুঁজছে মন্ত্রণালয়’- ইউনিয়ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ কথা বলেছেন।

ভারতের এই দৈনিকের দাবি, রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক পাচার ও চোরাচালান থেকে প্রাপ্ত অর্থ জঙ্গি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পেয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা।

আইবি টাইমস বলছে, ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে ৫ থেকে ১০ হাজার রোহিঙ্গা মুসলিম অবৈধভাবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ঢুকে পড়েছে। এছাড়া দেশজুড়ে আনুমানিক ৪০ হাজার রোহিঙ্গা অবৈধ অভিবাসী হিসেবে বসবাস করছে।

মিয়ানমার সরকার মনে করে, সেদেশে বসবাসকারী প্রায় ৮ লাখ রোহিঙ্গা মুসলিম অবৈধ বিদেশি। দেশটির অনেক নাগরিকের ধারণা এই বিদেশিরা প্রতিবেশি বাংলাদেশের অবৈধ অভিবাসী। সম্প্রতি মিয়ানমারের সরকারের বিরুদ্ধে রোহিঙ্গা নিধনের অভিযোগ এনেছে ১৯৩ জাতিগোষ্ঠীর আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত