আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

ট্রাম্পের ইউ-টার্ন

ট্রাম্পের ইউ-টার্ন

গত এক সপ্তাহে জাতীয় ও আন্তর্জাতিক একাধিক ইস্যুতে নিজের আগের অবস্থান থেকে সরে এসে রীতিমতো ইউ-টার্ন নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় এবং গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পর উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো সম্পর্কে ট্রাম্প বলেছিলেন, ‘এটি এখন অচল সংগঠন।’ বুধবার সেই সুর পাল্টে তিনি বলেছেন, ‘ন্যাটো আর এখন অচল কোনো সংগঠন নয়।’

চীন সম্পর্কেও সুর বদলেছে মার্কিন প্রেসিডেন্টের। এক সপ্তাহ আগেও চীন সম্পর্কে তার মন্তব্য সম্পূর্ণ নেতিবাচক। নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেছিলেন, চীন মূদ্রা জালিয়াতি করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক পাল্লা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে চীন নিজের মূদ্রার অবমূল্যায়ন করছে। বুধবার ট্রাম্পের সেই সুরও বদলেছে। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, চীন মূদ্রা জালিয়াত নয় এবং দেশটি তাদের মূদ্রার অবমূল্যায়ন ঠেকাতে কাজ করছে। গত শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফ্লোরিডায় নিজের অবকাশযাপন কেন্দ্র মার এ লাগোতে বৈঠক করেছেন ট্রাম্প। এরপরই চীন সম্পর্কে আগের অবস্থান থেকে সরে এসেছেন তিনি।

রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্কের মাখামাখি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে। বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে সেই সম্পর্কের অবস্থা ভালো নয় বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আমরা রাশিয়ার পাশে থাকছি না। আমরা মনে হয়, রাশিয়ার সঙ্গে এ যাবৎকালের মধ্যে একেবারে ন্যূনতম সম্পর্কের পর্যায়ের সম্পর্কে রয়েছি।’

মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জ্যানেট ইয়েলিনকে ট্রাম্প অপছন্দ করেন এটাতো রীতিমতো প্রকাশ্য বিষয় ছিল। ইয়েলিনের স্বল্প সুদ নীতির কঠোর সমালোচক ছিলেন ট্রাম্প। অবাক ব্যাপার হচ্ছে বুধবার সেই অপছন্দের জায়গাতেও এসেছে পরিবর্তন। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি আর এখন ইয়েলিনের স্বল্প সুদ নীতি অপছন্দ করছেন না। এছাড়া তিনি ইয়েলিনকে শ্রদ্ধাও করেন। বিবিসি জানিয়েছে, এই মন্তব্যের মাধ্যমে ইয়েলিনকে পরবর্তী মেয়াদে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগটি খোলা রাখলেন ট্রাম্প।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত