আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

সিরিয়ায় শরণার্থীবাহী গাড়িতে বোমা হামলা, নিহত ১০০

সিরিয়ায় শরণার্থীবাহী গাড়িতে বোমা হামলা, নিহত ১০০

সিরিয়ায় শরণার্থীবাহী গাড়ি বহরে ‘আত্মঘাতী’ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে শিশুসহ কমকরেও ১০০ ব্যক্তি নিহত হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

এই গাড়ি বহরে করে সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত শহরগুলোর বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, সরকার নিয়ন্ত্রিত ফোয়াহ্ ও কেফরায়া এবং বিদ্রোহী অধিকৃত মাদায়া ও জাবাদানি শহরগুলোর বেসামরিক লোকদের দুর্ভোগ লাঘবে ইরান ও কাতারের মধ্যস্থতায় ‘চার শহর’ চুক্তি হয়েছে। এর আওতায় প্রায় ২০ হাজার অবরুদ্ধ মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।

‘আত্মাঘাতী’ হামলার শিকার হওয়া গাড়ি বহরের দুটি বাস আলেপ্পোর কাছে বিদ্রোহী অধিকৃত এলাকার কাছে অপেক্ষা করছিল। তাদের গন্তব্য ছিল সরকার নিয়ন্ত্রিত শহরে।

সিরিয়া সিভিল ডিফেন্স (যা হোয়াইট হেলমেট নামে বেশি পরিচিত)-এর বরাত দিয়ে সংবাদে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারী শরণার্থীদের জন্য সেবাপণ্যবাহী একটি ভ্যানে চড়ে এই হামলা চালিয়েছে।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায়-দায়িত্ব শিকার করেনি কেউ। তবে সরকারি পক্ষ ও বিদ্রোহীরা এই হামলার বিষয়ে একে অন্যকে দোষারোপ করছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত