আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প-সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প-সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প-সমর্থক ও তার বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।

ট্রাম্প সমর্থকরা স্থানীয় সময় শনিবার বিকেলে ‘প্যাট্রিয়ট ডে’ পালন করার পরিকল্পনা করলে ট্রাম্পবিরোধীরা তার বিরুদ্ধে বিক্ষোভ করতে আগেভাগেই জড় হতে থাকে। ক্যালিফোর্নিয়ার বার্কলে শহরের সিভিক সেন্টার পার্কে হাজারো লোক জড় হতে থাকলে পুলিশ জালের বেষ্টনী দিয়ে তাদের আলাদা করে রাখতে চেষ্টা করে। কিন্তু দ্রুত দুই দলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। পরে তা পার্ক ছাড়িয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে। ব্যাপক হাতিহাতি ও ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে।

দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে বোতল, আঁতশবাজি, ট্রাফিক কাজে ব্যবহৃত মোচক, ময়লার বাক্স ছোঁড়ে। প্রচুর মরিচের স্প্রেও ব্যবহৃত হয়।

বিক্ষোভ ও সংঘর্ষ থামাতে পুলিশ গ্যাস মাস্ক পরে মরিচের স্প্রে ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বাটর (বে এরিয়া র‌্যাপিড ট্রানজিট)- এর স্থানীয় স্টেশন বন্ধ ঘোষণা করা হয়।  ছুরি, স্টান গান, পতাকাসহ হাতে ধরার পতাকাদণ্ড, হেলমেট, ব্যানার ইত্যাদি নিষিদ্ধ বস্তু জব্দ করে পুলিশ।

অন্তত সাতজন আহতকে হাসপাতালে পাঠানো হয়। একজন পুলিশ মরিচের স্প্রে বা কাঁদানে গ্যাসের কারণে আহত হন। একজন সমাবেশকারী ঝাঁঝালো স্পেপেতে আহত হন।

এর আগে ফেব্রুয়ারি মাসে বার্কলেতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ডানপন্থি বক্তা মিলো ইয়ানোপুলোসের বিরোধী বিক্ষোভে সহিংসতা হয়। মার্চে একই ধরনের ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আটক হয়।

শনিবার যুক্তরাষ্ট্রের দেড় শতাধিক শহরে বিক্ষোভ সমাবেশ করা হয়, ট্রাম্পবিরোধী ‘ট্যাক্স ডে’ হিসেবে। এর মূল লক্ষ্য হলো ট্রাম্পকে আয়কর বিবরণী প্রকাশ করতে বাধ্য করা। কিন্তু বার্কলে সমাবেশ ছিল শুধুই বাকস্বাধীনতার সমর্থনে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত