আপডেট :

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

বাগদাদি নিয়ে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ!

বাগদাদি নিয়ে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে এবার অভিনব অভিযোগ তুললেন।

তিনি দাবি করেছেন, নিউ ইয়রক টাইমসের এক প্রতিবেদনের জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার এক টুইটে ট্রাম্প বলেন, ‘এককভাবে মোস্ট ওয়ানটেড সন্ত্রাসী বাগদাদিকে হত্যায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা নস্যাৎ করেছে ব্যর্থ নিউ ইয়র্ক টাইমস। জাতীয় নিরাপত্তা নিয়ে তাদের অসুস্থ অ্যাজেন্ডার জন্য এটি হয়েছে।’

গুরুতর এই অভিযোগ আনলেও ট্রাম্প তার দাবির পক্ষে কোনো ব্যাখ্যা দেননি, যেমনটি তিনি প্রায়ই করে থাকেন। নিউ ইয়র্ক টাইমস কীভাবে বাগদাদিকে ধরায় ব্যাঘাত ঘটিয়েছে, সে সম্পর্কে কিছুই বলেননি তিনি। এ যেন উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো!

এক বিবৃতিতে নিউ ইয়র্ক টাইমস অনলাইন নিউজ পোর্টাল দি পলিটিকো-কে বলেছে, ‘টুইটের বিষয়ে পরিষ্কার করতে আমরা হোয়াইট হাউসকে বলেছি।’

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম মনে করছে, ট্রাম্প হয়তো ফক্স নিউজের একটি প্রতিবেদনের দিকে নির্দেশ করছেন। শুক্রবার কলোরাডোর আসপেনে নিরাপত্তাবিষয়ক একটি সম্মেলনে এক শীর্ষ জেনারেলের করা মন্তব্য ছাপানো হয়েছে ফক্স নিউজের প্রতিবেদনে।

ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ডের প্রধান জেনারেল টনি থমাস বলেন, ২০১৫ সালে এক অভিযানে আইএসের কাছ থেকে যে তথ্য পাওয়া যায়, তার ভিত্তিকে বাগদাদিকে ধরার খুব কাছে পৌঁছে যায় আমেরিকান বাহিনী।

ফক্স নিউজে খবরে বলা হয়েছে, টনি থমাস বলেছেন, ‘আইএস প্রধান কোথায় আছেন, সে সম্পর্কে ভালোই তথ্য ছিল মার্কিন সেনাদের হাতে। কিন্তু এর এক সপ্তাহ পরে দুর্ভাগ্যজনকভাবে দেশের প্রভাবশালী একটি জাতীয় পত্রিকায় সে তথ্য ফাঁস করা হয় এবং সব প্রচেষ্টা ব্যর্থ হয়।’

এদিকে, বাগদাদির মৃত্যুর তথ্য নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস মাট্টিস বলেন, তিনি বিশ্বাস করেন বাগদাদি এখনো জীবিত আছেন। তিনি বলেন, ‘আমরা তার বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি। কিন্তু আমাদের ধারণা, তিনি বেঁচে আছেন।’

বাগদাদির মাথার জন্য ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন পক্ষ বাগদাদিকে হত্যার দাবি করলেও পুরস্কারের দাবি আজো কেউ করেনি। বিভিন্ন সূত্র দাবি করে থাকে, ইরাক ও সিরিয়ায় আইএসের দখল করা অঞ্চলে দেদারছে ঘুরে বেড়ান বাগদাদি।

২০১৪ সালে ইরাকের মসুলের কেন্দ্রীয় মসজিদ আল-নুরিতে খিলাফত ঘোষণা করার মুহূর্তে ধারণ করা ভিডিওতে বাগদাদিকে দেখা গেলেও তার পর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি। এজন্য পশ্চিমারা তাকে ‘ভূত’ বলে থাকে।

অপরদিকে, নির্বাচনী প্রচার থেকে শুরু করে এ পর্যন্ত ট্রাম্পের দোষ-ত্রুটি ধরতে লেগে আছে নিউ ইয়র্ক টাইমস। বিপরীতে ট্রাম্পের আক্রমণেরও নিশানায় পরিণত হয়েছে জনপ্রিয় এ দৈনিকটি। ট্রাম্পের অসংলগ্ন বক্তব্য, রাশিয়ার সঙ্গে তার নির্বাচনী টিমের আঁতাতবিষয়ক খবরাখবর ছেপে তার বিরাগভাজন হয়েছে নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটিকে প্রায়ই ‘ভুয়া খবর’ বলে অভিহিত করে থাকেন ট্রাম্প।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত