আপডেট :

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

ভারতের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শপথ

ভারতের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শপথ

ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন রাম নাথ কোবিন্দ। কে আর নারায়ণনের পর ভারতের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি হিসেবে তিনি মঙ্গলবার (২৫ জুলাই) শপথ গ্রহণ করেন। ভারতের পার্লামেন্টের সেন্ট্রাল হলে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জে এস খেহর।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানায়, মঙ্গলবার বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সেন্ট্রাল হলে আসেন নতুন রাষ্ট্রপতি। তারপর প্রণবের সঙ্গে হয় তার আসন বিনিময়। নতুন রাষ্ট্রপতির সম্মানে ২১ বার কামান দাগা হয়।

অনুষ্ঠানে উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভা অধ্যক্ষ সুমিত্রা মহাজন ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের রাজ্যপালরা, মুখ্যমন্ত্রীগণ ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এছাড়া সাংসদ, আমলা ও সেনা কর্মকর্তাদের উপস্থিতিও ছিল। নতুন রাষ্ট্রপতির পরিবারের ৮ সদস্যও যোগ দেন শপথগ্রহণ অনুষ্ঠানে।


আরেক ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শপথগ্রহণের পর ভাষণ দেন কোবিন্দ। রাষ্ট্রপতি হিসেবে দেওয়া প্রথম ভাষণে রাম নাথ কোবিন্দ বলেন, ‘বৈচিত্র্যের সম্মিলনই ভারতের সাফল্যের চাবিকাঠি।’


প্রণব মুখার্জির বিদায়ী ভাষণকে প্রতিধ্বনিত করে নতুন রাষ্ট্রপতি বলেন, “আমরা ব্যাপক বৈচিত্র্যের দেশ, তবুও আমরা দেখিয়েছি একতাই হলো সামনে এগিয়ে চলার উপায়। আমরা একটি শান্তিপূর্ণ জাতি এবং এখন আমরা এমন এক পর্যায়ে আছি যেখান থেকে দেশকে আরও এগিয়ে নিতে হবে। আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে গর্বিত। বিশ্বকে ভারতের সক্ষমতা দেখানোর সময় এখন।”


অনুষ্ঠান শেষ হলে নতুন রাষ্ট্রপতি যাত্রা করেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে। সেখানে তাকে দেওয়া হয় গার্ড অফ অনার। এরপর সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যাত্রা করেন তার নতুন ঠিকানা- ১০, রাজাজি মার্গের দিকে।


উত্তর প্রদেশের অতি সাধারণ এক দলিত পরিবারে বেড়ে উঠা রামনাথের অনেক সহপাঠী স্কুলের গণ্ডিও পেরুতে পারেননি। তবে হাল ছাড়েননি রামনাথ। কানপুর বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনের পর আইন পাসের পর দিল্লি গিয়ে শুরু করলেন প্র্যাকটিস। এক পর্যায়ে বিজেপি’র রাজনীতির সঙ্গে যুক্ত হন। দুই মেয়াদে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত বিজেপি’র দলিত মোর্চার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। অখিল ভারত কোলি সমাজের সভাপতি ছিলেন। ২০১৫ সালের ৮ আগস্ট তখনকার রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাকে বিহারের রাজ্যপাল নিয়োগ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত