আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ইরানের জাহাজে মার্কিন যুদ্ধ জাহাজের গুলি

ইরানের জাহাজে মার্কিন যুদ্ধ জাহাজের গুলি

আরব সাগরে ইরানের একটি নৌযান লক্ষ্য করে সতর্ক গুলি ছুঁড়েছে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ। মঙ্গলবার ইরানের জাহাজ মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস থান্ডার বোল্টের ১৩৭ মিটারের মধ্যে চলে আসলে এ সতর্ক গুলি ছোঁড়া হয়।



নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইউএসএস থান্ডারবোল্ট রেডিওতে ইরানি জাহাজটিকে সতর্ক করেছিলো। এছাড়া সাইরেন বাজিয়েও সতর্ক করা হয়েছিলো। কিন্তু ইরানি জাহাজটি এটি উপেক্ষা করে ইউএসএস থান্ডার বোল্টের ১৩৭ মিটারের মধ্যে চলে আসে।



ইরানের ওই জাহাজটি ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডের বলেও জানান ওই কর্মকর্তা।



পরমাণু কর্মসূচি সীমিতকরণের শর্তে গত বছর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। কিন্তু দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানপোড়েন দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, ইরানের নৌযান যদি মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে হয়রানি করে তাহলে তাদেরকে গুলি করে জলসীমা থেকে বের করে দেয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত