আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাশিয়ার বিশাল সামরিক মহড়া, প্রতিবেশীরা উদ্বেগে

রাশিয়ার বিশাল সামরিক মহড়া, প্রতিবেশীরা উদ্বেগে

বেলারুশকে সঙ্গে নিয়ে বিশাল সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া।

জাপাড-২০১৭ শীর্ষক এই মহড়া নিয়ে উদ্বেগে রয়েছে রাশিয়ার প্রতিবেশী ন্যাটোর সদস্য দেশগুলো। ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে ছিনিয়ে নেওয়ার পর এটি রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া।

বেলারুশের ভেতরে ও বাইরে চলমান এই যৌথ মহড়ায় রাশিয়ার বিপুলসংখ্যক সেনা অংশ নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১২ হাজার ৭০০ রুশ সেনা মহড়ায় যোগ দিয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর সশস্ত্র ইউনিট, ব্যাপকসংখ্যক যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান রয়েছে।

এদিকে, মহড়া নিয়ে সতর্কতা উচ্চারণ করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরেশেঙ্কো বলেছেন, ইউক্রেনে আগ্রাসন চালানোর পূর্বপ্রস্তুতি হতে পারে জাপাড-২০১৭ মহড়া। সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে কিয়েভ।

ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে দেশটির রাশিয়াপন্থি বিদ্রোহীদের হাতে। ২০১৫ সালে মিনস্কে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রায়ই তা লঙ্ঘনের ঘটনা ঘটে।

ন্যাটোর অভিযোগ, ইউক্রেনীয় বিদ্রোহীদের অস্ত্র ও রসদ দিয়ে সাহায্য করছে রাশিয়া। রুশ সেনারা বিদ্রোহীদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু রাশিয়া বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

বেলারুশ ও রাশিয়ার সীমান্তবর্তী পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়ায় ৪ হাজার ৫৩০ সেনা মোতায়েন করেছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। ২৯ সদস্যের ন্যাটো বাল্টিক দেশগুলোতে আকাশনিরাপত্তা বাহিনীও মোতায়েন করেছে।

বেলারুশ সরকার জানিয়েছে, জাপাড মহড়ায় অংশগ্রহণকারী রুশ সেনারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের দেশ ছেড়ে যাবে। মহড়া শেষ হবে ২০ সেপ্টেম্বর।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত