আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

যুক্তরাষ্ট্রগামী বিমানযাত্রীদের জন্য কড়াকড়ি

যুক্তরাষ্ট্রগামী বিমানযাত্রীদের জন্য কড়াকড়ি

বিমানে যুক্তরাষ্ট্রগামী সকল যাত্রীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের নতুন নিয়ম কার্যকর হচ্ছে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে। খবর- রয়টার্সের।

মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া বা আফ্রিকার যে বিমানবন্দর থেকে ফ্লাইট যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা দেবে, সেখানেই এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় তল্লাশি ও জিজ্ঞাসাবাদের নতুন নিয়ম কর্যকর করতে হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, বিস্ফোরক বহনের হুমকি ঠেকাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই নতুন নির্দেশনা জারি করেছে। এর আওতায় যুক্তরাষ্ট্রের নাগরিকরাও থাকছেন।

নতুন নিয়মে উড়োজাহাজে উঠার আগে চেক ইন পয়েন্ট অথবা বোর্ডিং গেইটে যাত্রীদের ‘সংক্ষিপ্ত’ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। সেখানে তাদের সব ধরনের ‘ব্যাক-গ্রাউন্ড’ যাচাই করা হবে। এছাড়া তল্লাশি করা হবে সঙ্গে থাকা মালামাল।

যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা প্রশাসনের (টিএসএ) মুখপাত্র লিসা ফার্বস্টাইন বুধবার বলেন, নিরাপত্তার এ বিধি যুক্তরাষ্ট্রের নাগরিক, বিদেশি পর্যটক, ব্যবসায়ী, কূটনীতিক- সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আর যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনা করে এমন সব এয়ারলাইন্সকেই নতুন এ নিয়ম মানতে হবে।

রয়টার্স লিখেছে, প্রতিদিন ১০৫টি দেশের ২৮০টি বিমানবন্দর থেকে ১৮০টি এয়ারলাইন্সের যুক্তরাষ্ট্রগামী ২ হাজার ১০০ বাণিজ্যিক ফ্লাইটের তিন লাখ ২৫ হাজার যাত্রীকে এই নতুন নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। আর তাতে যাত্রী ব্যবস্থাপনায় সময় লাগবে বেশি। বিমান পরিবহন সংস্থাগুলোর কাজে জটিলতা ও যাত্রীদের ভোগান্তিও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন এয়ারলাইন্স ও ব্যবসায়ী সংগঠন।


এলএবাংলাটাইমস/
আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত