আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

রোহিঙ্গাদের ধান কেটে নিয়ে যাচ্ছে মিয়ানমার

রোহিঙ্গাদের ধান কেটে নিয়ে যাচ্ছে মিয়ানমার

জীবন বাঁচাতে ঘরবাড়ি জমিজমা ফেলে সেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের জমি থেকে ধান কেটে নেওয়া শুরু করেছে মিয়ানমার সরকারের লোকজন। শনিবার ধান কেটে নেওয়ার বিষয়ে কর্মকর্তারা জানিয়েছেন। এ অবস্থায় রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যাওয়া নিয়ে উদ্বেগ আরো বেড়ে গেল।

মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে ২৫ আগস্ট শুরু হওয়া দেশটির সেনাবাহিনীর বর্বর অভিযানের মুখে প্রাণ বাঁচাতে এ পর্যন্ত বাংলাদেশ আশ্রয় নিয়েছে প্রায় ৬ লাখ রোহিঙ্গা। এই মুহূর্তে সেদেশের সীমান্তবর্তী অঞ্চলে রোহিঙ্গা নেই বললেই চলে। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর এই অভিযানকে ‘জাতিগত নির্মূল’ অভিযান বলে মন্তব্য করেছে জাতিসংঘ।

রোহিঙ্গাদের শত শত গ্রাম জ্বালিয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। বৌদ্ধসংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে ‘রাষ্ট্রহীন’ রোহিঙ্গারা সেনাদের নির্যাতন-নিপীড়নের মুখে ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছে, যাদের সংখ্যা ৬ লাখের কাছাকাছি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রবল চাপের মুখে যাচাই-বাছাইয়ের ভিত্তিতে রাখাইন রাজ্যের বাসিন্দা হিসেবে পরিচয় প্রমাণ করতে সক্ষম রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। তবে কারা ফিরতে পারবে, ফেরার পর তারা কীভাবে বসবাস করবে সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত হয়নি। রোহিঙ্গাদের বিরুদ্ধে আকাশসম ঘৃণার আগুন জ্বলছে যেখানে, সেখানে তারা কীভাবে পুনর্বাসিত হবে, তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম ও স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, মংডুতে রোহিঙ্গাদের ফেলা আসা ৭১ হাজার একর জমির ধান কাটা শুরু হয়েছে শনিবার। মিয়ানমার সরকারের মংডুর কৃষি বিভাগের প্রধান থিয়েন ওয়াই গতকাল বলেন, ‘মাইও থু গাই গ্রামে আজ আমরা ফসল কাটা শুরু করেছি।’

মিয়ানমারে রোহিঙ্গাদের কটাক্ষের সুরে বাঙালি বা শুধু মুসলিম বলে ডাকা হয়। থিয়েন ওয়াইও তাদের সেই নাম ব্যবহার করে বলেন, ‘বাংলাদেশে পালিয়ে যাওয়া বাঙালিদের কিছু ধান ক্ষেত থেকে সফল তোলার কাজ শুরু করছি আমরা।’ তবে এই ধান নিয়ে সরকার কী করবে বা কী প্রক্রিয়া রয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি ওই কর্মকর্তা।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, দেশের অন্য অঞ্চল থেকে বাস ভরে কর্মী আনা হয়েছে। তবে অধিকারকর্মীরা সরকারের ধান কাটার এ পদক্ষেপকে রাখাইন থেকে রোহিঙ্গাদের চিরতরে বিতাড়িত করার কৌশল হিসেবে দেখছে।

রোহিঙ্গাদের ভূমি থেকে ধান কেটে নেওয়ার এ প্রেক্ষাপটে এটি আরো পরিষ্কার হচ্ছে, রোহিঙ্গাদের চেয়ে তাদের আবাদের ফসল মিয়ানমারের দরকার বেশি। অর্থাৎ রোহিঙ্গা নয়, মাটি চায় দেশটি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত