আপডেট :

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

আন্তর্জাতিক ব্রেক্সিটের চূড়ান্ত সময় ঘোষণা টেরিজার

আন্তর্জাতিক ব্রেক্সিটের চূড়ান্ত সময় ঘোষণা টেরিজার

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া, ব্রেক্সিট কার্যকরের ডেডলাইন ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। ২০১৯ সালের ২৯ মার্চ রাত ১১টায় ইউরোপীয় ইইউ থেকে বেরিয়ে যাবে ব্রিটেন। আগামী বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এই সংক্রান্ত বিলটি উত্থাপন করা হবে। প্রস্তাবিত বিলে এই সময়সুচির প্রস্তাব করা হয়েছে।

গতকাল শুক্রবার টেরিজা মে বলেন, ব্রেক্সিট নিয়ে আমাদের দৃঢ় সংকল্পে কোনও সন্দেহের অবকাশ নেই। এটি বাস্তবায়নের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এই ঐতিহাসিক আইনটির প্রথম পৃষ্ঠায় কালো ও সাদা হরফে উল্লেখ থাকবে ২০১৯ সালের ২৯ মার্চ রাত ১১টায় যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করবে। ইইউ ছাড়ার ব্যাপারে ব্রিটিশ জনগণ তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জানান দিয়েছে। এখন এই বিল সংশোধন প্রক্রিয়ায় কোনও সময়ক্ষেপণ সহ্য করা হবে না।

হাউস অব লর্ডসের ক্রসবেঞ্চার জন কের অবশ্য বলেন, আমরা যদি চাই তাহলে যে কোনও পর্যায়ে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারি। আমরা জানি সেটা করলে আমাদের অংশীদাররাও খুব খুশি হবে। ব্রেক্সিটপন্থীরা এমন একটি ধারণা তৈরি করেছেন যে, আর্টিকেল ৫০ অনুসারে, ২০১৯ সালের ২৯ মার্চ আমরা স্বয়ংক্রিয়ভাবে ইইউ থেকে বের হয়ে যাব। কিন্তু এটা সঠিক নয়। এই স্বয়ংক্রিয়ভাবে ব্রেক্সিট কার্যকরের বিষয়টি বিভ্রান্তিমূলক। আমাদের ইইউ চুক্তি সংক্রান্ত আইনটি দেখে নেওয়া দরকার।

এর আগে গত জুনে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, যুক্তরাজ্যে কিছু অভ্যন্তরীণ সংকট সত্ত্বেও ব্রেক্সিট বাস্তবায়ন সংক্রান্ত আলোচনার প্রস্তুতি অব্যাহত আছে।

২০১৬ সালে এক গণভোটে ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় দেন ব্রিটিশ নাগরিকরা। এক্ষেত্রে অভিবাসন ইস্যুকে প্রচারণার বড় হাতিয়ার করে ব্রেক্সিটপন্থীরা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত