আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কাতালোনিয়ায় ফের ব্যাপক বিক্ষোভ, আটক নেতাদের মুক্তির দাবি

কাতালোনিয়ায় ফের ব্যাপক বিক্ষোভ, আটক নেতাদের মুক্তির দাবি

কাতালোনিয়ার স্বাধীনতাকামী আটক নেতাদের মুক্তির দাবিতে বার্সেলোনায় ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ওই অঞ্চলের প্রায় সাড়ে ৭ লাখ কাতালান বিক্ষোভে অংশ নেন। এসময় তারা আটক কাতালান নেতাদের মুক্তির দাবি জানান।

এদিকে বিক্ষোভের পর কাতালোনিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। ১৫ দিন আগে কাতালোনিয়ায় স্পেনের সরাসরি শাসন জারির পর এ প্রথম সেখানে সফরে যাবেন তিনি।

আঞ্চলিক সরকারকে বহিষ্কারের পর আগামী ডিসেম্বরে কাতালোনিয়ায় নির্বাচনের ডাক দিয়েছেন তিনি। তার মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের এক সমাবেশে ভাষণ দেবেন তিনি।

একতরফা স্বাধীনতা ঘোষণার পর চলতি মাসে কাতালোনিয়া সরকারের বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়। গত অক্টোবরে কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত বিতর্কিত গণভোটের জেরে ওই অঞ্চলে ব্যাপক উত্তেজনা শুরু হয়। কাতালোনিয়ার এই গণভোট স্পেনের আদালত নিষিদ্ধ করেছিল।

কাতালান কর্মকর্তারা বলছেন, স্বাধীনতার প্রচারাভিযান ৯২ শতাংশে ভোটে জয়ী হয়েছে; তবে মোট ভোট পড়েছে ৪৩ শতাংশ। তবে স্বাধীনতার বিপক্ষে থাকা অনেকেই ভোট প্রদান থেকে বিরত থেকেছেন এবং ভোটের বৈধতাকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছেন।

গণভোটের পর স্পেন সরকার কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট ভেঙে দিয়ে সরাসরি কেন্দ্রী শাসন জারি করেছে। আগামী ২১ ডিসেম্বর কাতালোনিয়ার আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। মাদ্রিদের ব্যাপক কড়াকড়ির মধ্যে কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুজেমন স্বেচ্ছা নির্বাসনে বেলজিয়ামে পাড়ি জমিয়েছেন। রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে স্পেনের আদালতে তার শীর্ষ মিত্রদের বিচার চলছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত