আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্বর্ণ মন্দিরের জন্য ভ্যাটিকানের মর্যাদা চায় শিখেরা

স্বর্ণ মন্দিরের জন্য ভ্যাটিকানের মর্যাদা চায় শিখেরা

পৃথিবীর বিভিন্ন দেশের শিখেরা ভারতের সরকারের সাথে গোপন আলোচনায় তিনটি প্রস্তাব উত্থাপন করেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

শিখ সম্প্রদায় চায় দেশটির সরকার ১৯৮৪ সালে তাদের স্বর্ণ মন্দিরে সেনা অভিযানের জন্য আন্তর্জাতিক ফোরামে ক্ষমা প্রার্থনা করবে। সেই সাথে তারা চায় আকাল তাখ্‌ত ও হারমানদার সাহিব বা স্বর্ণ মন্দিরকে ভারতের সরকার ভ্যাটিকানের মতো বিশেষ মর্যাদা দিবে।

সংশ্লিষ্ট দু'জন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন শিখ সংগঠন শিখ হিউম্যান রাইটস ফোরামের পরিচালক যশদেব সিং রাইয়ের মাধ্যমে ২০১৫ সালে আলোচনার জন্য যোগাযোগ করে। ওই বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লন্ডন সফরের আগে তারা কথাবার্তা শুরু করে এবং মোদীর সফরের সময় আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, 'মোদি সরকার গঠনের আগে থেকেই ভারত আলোচনার আগ্রহ দেখিএছে, কিন্তু এই সরকার ক্ষমতার আসার পর আলোচনার গতি বৃদ্ধি পেয়েছে।'

পরবর্তীকালে সরকারের সাথে যোগাযোগের সময় শিখ সংগঠনগুলি দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের আহ্বান এবং আলোচনার তিনটি প্রধান বিষয় সরকারের কাছে উত্থাপন করে।

শিখেরা সরকারকে প্রধান যে দুটি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে, সেগুলো হচ্ছে বিভিন্ন দেশের উগ্র শিখ আন্দোলন কর্মীদেরকে 'কালো তালিকা থেকে' সরিয়ে নিয়ে তাদেরকে ভারতে যাওয়ার অনুমতি দিতে হবে এবং ২০ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে।

তাদের তিনটি প্রধান দাবির একটি হচ্ছে, স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টারের জন্য ভারতের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করবে। স্বর্ণ মন্দিরে আশ্রয় নেয়া শিখ জঙ্গিদের বের করার জন্য পরিচালিত ওই সেনা অভিযানে পাঁচশোরও বেশি লোক মারা যায়।

তাদের অন্য দাবিগুলো হচ্ছে, ভারতের সরকার তাদের ধর্মীয় স্থাপনা আকাল তাখ্‌ত ও হারমান্দার সাহিবকে খৃস্টানদের ভ্যাটিকানের মত মর্যাদা দিতে হবে, যেন বিভিন্ন দেশের শিখেরা এর সিদ্ধান্তে বিষয়ে মতামত দিতে পারে।

একই সাথে শিখ সংগঠনগুলোর দাবী, সরকারকে অপারেশন ব্লু স্টার, শিখ বিরোধী রায়ট এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সম্পর্কে সব রকম আলোচনার পথ খোলা রাখতে হবে।

১৯৮৪ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ঘাতকের হাতে নিহত হওয়ার পর শিখদের বিরুদ্ধে রায়ট শুরু হয়, কিন্তু তাদের দাবী সেটা ছিল অপারেশন ব্লু স্টারেরই পরিণতি।

ভারতের সরকার জানিয়েছে দেশটির ২০১১ সালে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার জন্য সংসদে ক্ষমা প্রার্থনা করেছিলেন,। কিন্তু ওই ক্ষমা শুধু ভারতের শিখদের কাছে চাওয়া হয়েছিল মন্তব্য করে শিখ সংগঠন বলেছে তারা চায় আন্তর্জাতিক কোন প্ল্যাটফর্মে ভারত সারা পৃথিবীর শিখদের কাছে ক্ষমা প্রার্থনা করবে।

বিভিন্ন দেশের সরকার বাধা প্রদান করা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশের শিখ সংগঠনগুলোর সাথে ভারতের সরকার আলোচনা চালিয়ে আসছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত