আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সেনাপ্রধানসহ সব সামরিক প্রধানদের বহিষ্কার করলেন সৌদি বাদশাহ

সেনাপ্রধানসহ সব সামরিক প্রধানদের বহিষ্কার করলেন সৌদি বাদশাহ

সেনাবাহিনীর প্রধানসহ অন্যান্য সামরিক বাহিনীর সব প্রধানকে বহিষ্কার করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার মধ্যরাতে রাজকীয় ফরমান জারি করে এই বহিষ্কারাদেশ দিয়েছেন তিনি। এসব পদে নতুন মুখ বসানো হয়েছে।

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) এ খবর প্রকাশিত হয়েছে। তবে কী কারণে শীর্ষ সামরিক কমান্ডারদের বহিষ্কার করা হয়েছে, সে সম্পর্কে কিছু্ই বলা হয়নি।

ইয়েমেনে শিয়াপন্থি হুতিবিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধের তিন বছর শেষ হচ্ছে। এমন সময় সব সামরিক প্রধানকে বহিষ্কার করলেন বাদশা।

এ ছাড়া সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানও দেশটিতে বিভিন্ন সংস্কারের নেপথ্যে ভূমিকা রেখেছেন। গত বছর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে কয়েক ডজন সৌদি রাজপুত্র, মন্ত্রী ও বিলিয়নিয়ারদের আটক করা হয় তার নির্দেশে। রিয়াদে বিলাসবহুল রিৎজ-কার্লটন হোটেলটি কারাগারে রূপান্তর করে সেখানে তাদের রাখা হয়।

এসপিএ জানিয়েছে, যাদের বহিষ্কার করা হয়েছে, তাদের মধ্যে আছেন সেনাপ্রধান জেনারেল আবদুল রহমান বিন সালেহ আল-বুনিয়ান। তবে বহিষ্কারের পর খালি হওয়া পদে এরই মধ্যে অনেককে নিয়োগ দেওয়া হয়েছে। একই সময়ে রাজনৈতিক পদেও বেশ পরিবর্তন আনা হয়েছে। সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তমাদার বিনতে ইউসুফ আল-রামাহকে। এটি দেশটির ইতিহাসে একটি বিরল ঘটনা।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে নতুন ডেপুটি গভর্নর করা হয়েছে রাজপুত্র তুর্কি বিন তালালকে। বিলিয়নিয়ার রাজপুত্র আলওয়ালিদ বিন তালালের ভাই তিনি। দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছিল আলওয়ালিদকে। অবশ্য দুই মাস পরে তাকে ছেড়ে দেওয়া হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত