আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

মদযুক্ত পানীয় বাজারে ছাড়তে যাচ্ছে কোকা-কোলা

মদযুক্ত পানীয় বাজারে ছাড়তে যাচ্ছে কোকা-কোলা

কোকাকোলা তাদের ১২৫ বছরের ঐতিহ্য ভেঙ্গে প্রথমবারের মতো অ্যালকোহল বা মদযুক্ত পানীয় বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রতিষ্ঠানটি এই মদযুক্ত পানীয় জাপানে বাজারজাত করার পরিকল্পনা করছে।

জাপানে চু-হাই নামক একটি পানীয় ভীষণ জনপ্রিয়। কোমল পানীয় ও সোকু মদ মিশিয়ে তার সাথে লেমন ফ্লেভার দিয়ে চু-হাই তৈরি করা হয়। এটিতে সাধারণত ৩% থেকে ৮% অ্যালকোহল থাকে। ওই পণ্যের সাথেই প্রতিযোগিতায় নামতে চাইছে কোকা-কোলা।

বিয়ারের বিকল্প হিসেবে এই পানীয়টি জাপানে দারুণ জনপ্রিয়। সেখানে বৃহৎ সব পানীয় প্রতিষ্ঠান বিভিন্ন ফ্লেভারে এটি তৈরি করে থাকে।

কোকা-কোলা জাপানের প্রেসিডেন্ট হোর্হে গার্ডুনো বলেছেন, 'আমরা আগে কম মাত্রার অ্যালকোহলযুক্ত পানীয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করিনি। কিন্তু আমাদের মূল পণ্যের বাইরে কীভাবে বিভিন্ন জিনিস নিয়ে পরীক্ষা করি, এটা তার একটা উদাহরণ।'

১২৫ বছর ধরে কোমল পানীয় তৈরি করে আসলেও, মদযুক্ত পানীয় এই প্রথম তৈরি করতে যাচ্ছে তারা। গার্ডুনো বলছেন, এটা নির্দিষ্ট একটা দেশের বাজারে ছাড়ার জন্য তৈরি করা হচ্ছে এবং অন্যান্য দেশে কোকা-কোলার মদযুক্ত পানীয় ছাড়ার সম্ভাবনা কম।

বিজনেস ইনসাইডার জানিয়েছে, স্বাস্থ্যসচেতন তরুণ প্রজন্ম কোমল পানীয় এড়িয়ে চলায় পৃথিবীজুড়েই কোকা-কোলা বিক্রির পরিমাণ কমে গেছে। এর পর থেকেই চা ও বোতলজাত পানিসহ বিভিন্ন পণ্য নিয়ে পরীক্ষা শুরু করে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত