আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাশিয়ার ২৩ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা ব্রিটেনের

রাশিয়ার ২৩ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা ব্রিটেনের

রাশিয়ার প্রাক্তন পক্ষত্যাগী গুপ্তচর ও তার কন্যার ওপর রাসায়নিক গ্যাস হামলার ঘটনায় মস্কোর ২৩ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এ ঘোষণা দিয়েছেন।

রাশিয়ায় তৈরি নার্ভ এজেন্ট কী করে সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যাচেষ্টায় ব্যবহার করা হয়েছে সে ব্যাপারে মঙ্গলবারের মধ্যে মস্কোকে ব্যাখ্যা দিতে বলেছিলেন থেরেসা মে। তবে মস্কো জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রুশ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

আগামী এক সপ্তাহের মধ্যে এসব কূটনীতিককে ব্রিটেন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এসব কূটনীতিক ‘অঘোষিত গোয়েন্দা কর্মকর্তা’ বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

থেরেসা মে জানিয়েছেন, এর পাশাপাশি রাষ্ট্রীয় শত্রুতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে নতুন পদক্ষেপ নেওয়া হবে। ব্রিটেনের নাগরিক অথবা বাসিন্দার ওপর কোনো হুমকি প্রতীয়মান হলে রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদও  বাজেয়াপ্ত করা হবে। এছাড়া চলতি বছর রাশিয়াতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আমন্ত্রণও প্রত্যাখ্যান করেছে মন্ত্রিপরিষদ। রাজপরিবারের সদস্যরাও এটি প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন থেরেসা মে।

প্রসঙ্গত, গত ৪ মার্চ ইংল্যান্ডের সলিসবেরির সিটি সেন্টারের একটি বেঞ্চে পক্ষত্যাগী প্রাক্তন রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের ওপর নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছে বলে ব্রিটিশ পুলিশ নিশ্চিত করে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত