আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শ্রীলংকায় মুসলমান-বৌদ্ধ দাঙ্গায় মদদ ছিল পুলিশ ও রাজনীতিকদের

শ্রীলংকায় মুসলমান-বৌদ্ধ দাঙ্গায় মদদ ছিল পুলিশ ও রাজনীতিকদের

শ্রীলংকার ক্যান্ডি জেলায় সম্প্রতি মুসলমানদের সঙ্গে চরমপন্থি বৌদ্ধদের দাঙ্গায় মদদ জুগিয়েছেন পুলিশ ও রাজনীতিবিদরা। আর তাদের সমর্থন দিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাত এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলতি মাসের প্রথম দিকে চরমপন্থি বৌদ্ধরা ক্যান্ডি জেলায় অসংখ্য মসজিদ, মুসলমানদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। অবস্থার গুরুত্ব বিবেচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ওই এলাকায় জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়। এমনকি এক সপ্তাহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্লক করে দেওয়া হয়।

দাঙ্গায় পুলিশ ও বেশ কয়েকজন বৌদ্ধ রাজনীতিবিদ যে ভূমিকা পালন করেছেন, তাতে দেখা গেছে শ্রীলংকা সরকার নিরাপত্তা বাহিনীর ওপর নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়েছে এবং দাঙ্গা ছিল স্বতর্স্ফুতার চেয়েও বেশি যা চরমপন্থি বৌদ্ধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক পোস্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

মাহিন্দা রাজাপাকসে অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি অথবা তার দলের কোনো নেতা এই দাঙ্গার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। পুলিশ জানিয়েছে, দাঙ্গায় রাজনীতিবিদ ও পুলিশ সদস্যদের সম্পৃক্ততার যে অভিযোগ উঠেছে সেটি তারা তদন্ত করছেন।

হামলার শিকার ও প্রত্যক্ষদর্শীরা যে তথ্য দিয়েছেন তার সঙ্গে সিসিটিভি ফুটেজের কিছুটা মিল পাওয়া গেছে। এতে দেখা গেছে, পুলিশের আধাসামরিক ইউনিট এসটিএফের সদস্যরা মসজিদের ইমাম ও নেতাদের ওপর হামলা চালাচ্ছে।

একটি মসজিদের ইমাম এ এইচ রামিজ বলেন, ‘ওরা হামলা চালাতে এসেছিল। তারা চিৎকার করছিল। তাদের ভাষা ছিল নোংরা। তারা বলছিল, সব সমস্যার মূলে আমরা, আমরা জঙ্গিদের মতোই।’

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা বলেছেন, ‘পুলিশের বিরুদ্ধে এই অসাদাচারণের অভিযোগ তদন্ত করা হচ্ছে।’

শ্রীলংকার আইনমন্ত্রী রঞ্জিত মাদুমা বানদারা জানিয়েছেন, ক্যান্ডির ঘটনাটি ছিল সুসংগঠিত। তিনি এর  জন্য রাজপাকসের রাজনৈতিক দল এসএলপিপির দিকে অভিযোগের আঙ্গুল উঠিয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত