আপডেট :

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ১৩৯ রুশ কূটনীতিক বহিষ্কার

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ১৩৯ রুশ কূটনীতিক বহিষ্কার

যুক্তরাজ্যে সাবেক গুপ্তচর হত্যাচেষ্টায় কূটনৈতিকভাবে বড় ধরনের চাপে পড়েছে রাশিয়া। এনিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো এবং ইউক্রেন ১৩৯ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করলো। ইউরোপের ১৪টি দেশ থেকে সোমবার রাশিয়ার ৪৩ জন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা।

অন্যদিকে সোমবারই রাশিয়ার ৬০ কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে সিয়াটলে রাশিয়ার কনস্যুলেট বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এঘটনায় শুরু থেকেই রাশিয়াকে অভিযুক্ত করে যুক্তরাজ্য থেকে ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেন থেরেসা মে সরকার। পাল্টা ব্যবস্থা হিসেবে ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করে রাশিয়া।

যুক্তরাজ্যে একজন সাবেক গুপ্তচরকে বিষ (নার্ভ এজেন্ট) প্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কার করা হচ্ছে।

সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে দক্ষিণ ইংল্যান্ডে বিষ প্রয়োগের জন্য রাশিয়া দায়ী- এবিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা গত সপ্তাহে একমত হন।

তবে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা শুরু থেকেই অস্বীকার করে আসছে রাশিয়া।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ‘গত সপ্তাহে ইউরোপিয়ান কাউন্সিলে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৪টি সদস্য দেশ রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।’

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস জানিয়েছেন, তার সরকার রাশিয়ার চারজন কূটনীতিককে বহিষ্কার করেছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তারা দেশ থেকে এক সপ্তাহের মধ্যে রাশিয়ার চার কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত রাশিয়ার কর্তৃপক্ষকে জানিয়েছে।

পোল্যান্ড বলছে, তারাও সেখান থেকে চার কূটনীতিককে বহিষ্কার করবে।

ডেনমার্ক, নেদারল্যান্ড, লাটভিয়া এবং ইতালি প্রত্যেকে দুইজন করে রাশিয়ার কূটনীতিক তাদের দেশ থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

লিথুনিয়া এবং চেক রিপাবলিক তাদের দেশ থেকে তিন জন করে কূটনীতিক বের করে দায়ের কথা জানিয়েছেন।

এস্তোনিয়া, ক্রোয়েশিয়া, ফিনল্যান্ড এবং রোমানিয়া একজন করে রুশ কূটনীতিককে তাদের দেশ থেকে চলে নির্দেশ দিয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশ ইউক্রেন এই দেশগুলোর সাথে যোগ দিয়ে রাশিয়ার ১৩ জন কূটনীতিককে বহিষ্কার করেছে।

টাস্ক বলেন, ভবিষ্যতে রুশদের বহিষ্কারসহ আরও নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

গত ৪ মার্চ বিষাক্ত গ্যাসে (নার্ভ এজেন্ট) আক্রান্ত হন কর্নেল সেরগেই স্ক্রিপল (৬৬) এবং তার কন্যা ইয়ুলিয়া (৩৩)। বর্তমানে তারা স্যালিসবারিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত রুশ সামরিক গোয়ান্দা কর্মকর্তা কর্নেল স্ক্রিপল ব্রিটেনের জন্য গুপ্তচরবৃত্তি করার দায়ে এর আগে ১৩ বছর জেল খেটেছেন রাশিয়ায়। যুক্তরাজ্যের সিক্রেট গোয়েন্দা সংস্থা এমআই-৬’র কাছে রাশিয়ার সামরিক কর্মকর্তাদের গোপন নথি পাঠানোর অভিযোগে তাকে রাশিয়ার সরকার দোষী সাব্যস্ত করে।

ওই সময় মস্কো জানিয়েছিল, ১৯৯০ সাল থেকে ব্রিটেনের হয়ে গুপ্তচরবৃত্তি করে আসছিলেন কর্নেল স্ক্রিপল এবং এজন্য তাকে এক লাখ মার্কিন ডলার দেয়া হয়েছিল।

পরবর্তীতে দু’দেশের মধ্যে বন্দি গোয়েন্দা কর্মকর্তা বিনিময়ের অংশ হিসেবে স্ক্রিপলকে মুক্তি দেয় রাশিয়া। এরপর থেকে তিনি যুক্তরাজ্যে বসবাস করে আসছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত