আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভুয়া খবর প্রকাশে ১০ বছর কারাদণ্ডের প্রস্তাব

ভুয়া খবর প্রকাশে ১০ বছর কারাদণ্ডের প্রস্তাব

ভুয়া খবর ছড়ালে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রেখে আইন প্রস্তাব করেছে মালয়েশিয়ার সরকার। প্রস্তাবিত খসড়া আইনটিতে বলা হয়েছে, ভুয়া খবর ছাড়ানোর কাজে জড়িত সন্দেহভাজনদের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ৫ লাখ রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় জরিমানার ওই অর্থের পরিমাণ ১ কোটি টাকারও বেশি। সমালোচকরা বলেছেন, বিরোধী মতের কণ্ঠরোধে সরকার ওই আইন কার্যকর করতে যাচ্ছে। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, তহবিল তছরুপ করার ঘটনা আড়াল করতে এমন আইন করা হচ্ছে বলে উল্লেখ করেছেন সমালোচকরা।

প্রাস্তাবিত খসড়া আইনে ভুয়া খবরের সংজ্ঞায় বলা হয়েছে, ‘সংবাদ, তথ্য এবং প্রতিবেদন যা সম্পূর্ণ বা আংশিক অসত্য’ তাকে ভুয়া খবর হিসেব বিবেচনা করা হবে। আর দোষী ব্যক্তিকে সংজ্ঞায়িত করতে লেখা হয়েছে, ‘যেকোনও মাধ্যমে জ্ঞাতসারে ভুয়া খবর তৈরি করা, দেওয়ার প্রস্তাব করা, প্রকাশ করা, মুদ্রণ করা, বিতরণ করা, ছড়ানো ও ভুয়া খবর ছড়ানোতে জড়িত থাকা কোনও প্রকাশনা প্রচার করার সঙ্গে জড়িত ব্যক্তি’ দোষী হিসেবে বিবেচিত হবেন।

ওই আইনে ব্লগ, ফোরাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টকেও এখতিয়ারভুক্ত করা হয়েছে। যেহেতু আইনটিতে বলা হয়েছে, মালয়েশিয়া বা মালয়েশিয়ার সঙ্গে সম্পর্কিত যে কারও ক্ষেত্রে ছাড়ানো ভুয়া খবর ওই আইনের এখতিয়ারভুক্ত, সেহেতু  জড়িত ব্যক্তি দেশে থাকুক আর বিদেশে থাকুক তার বিচার করা যাবে। বিবিসি লিখেছে, এর অর্থ অভিযুক্ত ব্যক্তি বিদেশি নাগরিক হলেও মালয়েশিয়া তার অনুপস্থিতিতে বিচার করতে পারবে।

সমালোচকরা বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের দমন করার জন্যই সরকার ওই আইন কার্যকর করার কথা ভাবছে। আগস্টের মধ্যে ওই নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা থাকলেও, তা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

মালয়েশিয়ার মানবাধিকার সংস্থা ‘লইয়্যার্স ফর লিবার্টির’ সহ-প্রতিষ্ঠাতা এরিক পউলসেন বিবিসিকে বলেছেন, ‘এটি শতভাগ বিরোধী মতের কণ্ঠরোধের জন্যই করা হয়েছে... প্রাস্তাবিত শাস্তি অত্যন্ত বেশি এবং ভুয়া খবরের সংজ্ঞার আওতাও অনেক বেশি। তাছাড়া খসড়া আইনটি নির্বাচনের আগে পাস করাতে তারা দ্রুত এগোচ্ছে। মনে হয় খসড়া আইনটি শেষ পর্যন্ত পাস হয়েই যাবে।’

এরিকের মতে, বিভিন্ন বিষয়ে রচিত প্রতিবেদন, যেমন ওয়ানএমডিবি নামে পরিচিত মালয়েশিয়ার রাষ্ট্রীয় উন্নয়ন তহবিল সংক্রান্ত কেলেঙ্কারি নিয়ে লেখা প্রতিবেদন প্রকাশ করা কঠিন হয়ে যাবে ওই আইনটি পাস হলে। অভিযোগ উঠেছে ওই তহবিলের কোটি কোটি টাকা তছরুপ করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত