আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নিশ্চিত হওয়া গেলো কিমের চীন সফরের বিষয়

নিশ্চিত হওয়া গেলো কিমের চীন সফরের বিষয়

কয়েক দিনের জল্পনা-কল্পনা শেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের চীন সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বেইজিং ও পিয়ংইয়ং বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।  এক প্রতিবেদনে বিবিসি বলেছে, ২০১১ সালে ক্ষমতা নেওয়ার পর এই প্রথম বিদেশ সফরে গেলেন উন।  চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, দেশটির নেতা শি জিনপিংয়ের সঙ্গে উত্তর কোরীয় নেতার ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিবিসি বাংলার খবরে বলা হয়, উত্তর কোরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তার চীন সফর নিয়ে রহস্য দেখা দিয়েছে। চীন সফরে আসা ওই উচ্চপদস্থ কর্মকর্তা কিম জং উন বলে সন্দেহ করা হচ্ছে।

জাপানের গণমাধ্যম থেকে প্রথম জানানো হয়, উত্তর কোরিয়ার একটি কূটনৈতিক ট্রেনে উচ্চপদস্থ কোনো কর্মকর্তা বেইজিংয়ে পৌঁছেছেন। তাকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে অভ্যর্থনাও জানানো হয়েছে।

টোকিওভিত্তিক নিপ্পন নিউজ নেটওয়ার্ক সবুজ রংয়ের সেই ট্রেনটির ভিডিওচিত্র প্রকাশ করে। সংবাদমাধ্যমের পক্ষ থেকে বলা হয়, ট্রেনটি কিমের বাবার ব্যবহার করা ট্রেনের মতোই দেখতে।

কিম জং উনের বাবা কিম জং ইল ২০১১ সালে যখন বেইজিং সফর করেন তখন এই ট্রেনটিকে দেখা গিয়েছিল। সেবার কিম জং ইল চীন সফর শেষে ফিরে যাওয়ার পর তার সফরের খবর প্রকাশ হয়।

বেইজিং রেলওয়ে স্টেশনের বাইরে প্রত্যক্ষদর্শী দোকানের এক ম্যানেজার সংবাদমাধ্যম এএফপিকে জানান, ‘সেদিন দুপুরে অস্বাভাবিক দৃশ্য দেখেছি। স্টেশনের বাইরে ও ভেতরে অনেক পুলিশ ছিল। স্টেশন ভেতর থেকে বন্ধ করে দেয়া হয়েছিল।’

রয়টার্সের দেয়া তথ্য অনুযায়ী, বেইজিংয়ের তিয়ানমান স্কয়ার থেকে পুলিশ পর্যটকদের সরিয়ে দিচ্ছিল যা সেখানকার 'গ্রেট হল অব পিপল' এ উচ্চ পর্যায়ের কোনো বৈঠক হলে করা হয়। বার্তা সংস্থাটি জানিয়েছে, পুলিশ প্রহরায় একটি গাড়িবহর সেই স্থান থেকে চলে যেতে দেখা যায়।

উল্লেখ্য, কিমের চীন সফরের খবর এমন সময় বের হলো যখন আগামী মাসে তার সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের বৈঠকের কথা রয়েছে। এ ছাড়া মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠকের কথা রয়েছে।

এই দুটি বৈঠকের আগে কিমের চীন সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত