আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

উন আমার সঙ্গে বৈঠকের প্রত্যাশী : ট্রাম্প

উন আমার সঙ্গে বৈঠকের প্রত্যাশী : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার সঙ্গে বৈঠক করতে চাচ্ছেন। বুধবার এক টুইটারবার্তায় তিনি এ কথা বলেছন।

রোববার বেসরকারি সফরে গোপনীয়তা রক্ষা করে বেইজিং গিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। বুধবার চীন ও উত্তর কোরিয়া এই সফরের সত্যতা নিশ্চিত করেছে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে উন তার দেশের পারমাণবিক কর্মসূচি শর্তসাপেক্ষে বাদ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘গত রাতে চীনের শি জিনপিংয়ের কাছ থেকে কিম জং উনের সঙ্গে তার বৈঠকের বার্তা পেয়েছি। উনের সঙ্গে বৈঠক ভালো হয়েছে এবং কিম আমার সঙ্গে বৈঠকে বসার প্রত্যাশী।’

তবে নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার ওপর অব্যাহত থাকবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘এর মধ্যেও দুর্ভাগ্যজনকভাবে সর্বোচ্চ নিষেধাজ্ঞা ও চাপপ্রয়োগ অবশ্যই যে কোনো মূল্যে অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার প্রচেষ্টায় আগামী মে মাসের শেষ দিকে পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটন ও সিউলের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে তিনটি দেশেরই সর্বোচ্চ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত