আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

ফিলিস্তিনিদের ‘প্রত্যাবাসন যাত্রা’য় ইসরাইলের গুলি, নিহত ৬

ফিলিস্তিনিদের ‘প্রত্যাবাসন যাত্রা’য় ইসরাইলের গুলি, নিহত ৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্বঘোষিত ‘প্রত্যাবাসন যাত্রা’ কর্মসূচিতে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক।

ভূমি দিবস উপলক্ষে ঘোষিত ‘প্রত্যাবাসন যাত্রা’য় শুক্রবার এই হতাহতের ঘটনা ঘটে। খবর: আলজাজিরা।

কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীরা সীমান্তের নিরাপত্তা বেড়ার দিকে এগিয়ে গেলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীর সেনাদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে এবং টায়ার পোড়ায়। জবাবে ইসরাইলি স্নাইপাররা বিক্ষোভে নেতৃত্ব দেয়া কয়েকজনকে লক্ষ্য করে গুলি করে।

‘ভূমি দিবস’র ৪২তম বর্ষপূর্তি উপলক্ষে ‘প্রত্যাবাসন যাত্রা’ নামে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ফিলিস্তিনিরা। ইসরাইল কর্তৃক ভূমি দখলের প্রতিবাদ করায় ১৯৭৬ সালের ৩০ মার্চ ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় ইসরাইলের সীমানার কাছে পাঁচটি কেন্দ্রে জড়ো হয়। ওই এলাকাকে ইসরাইলি কর্তৃপক্ষ যুদ্ধক্ষেত্র ঘোষণা করে সর্বাত্মক রণ প্রস্তুতি নেয়। সেখানে ইসরাইলি বাহিনী অন্তত ১০০ স্নাইপার নিয়োগ করেছে বলে জানায় আলজাজিরা।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরাইলি বাহিনীর গুলি ও দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনীর অভিযানে পাঁচ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত