আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বন্দুক থাকলে সন্ত্রাসের মোকাবিলা করা সহজ : ট্রাম্প

বন্দুক থাকলে সন্ত্রাসের মোকাবিলা করা সহজ : ট্রাম্প

সব নাগরিকের কাছে বন্দুক থাকলে সন্ত্রাসবাদ, অপরাধের মোকাবিলা করা সহজ হয়৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন যুক্তি তুলে ধরে দেশে-বিদেশে প্রবল সমালোচনার মুখে পড়েছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক, পিস্তলসহ আগ্নেয়াস্ত্র ও তার সরঞ্জাম প্রায় অবাধে কেনা যায়৷ মার্কিন সংবিধানের একটি ধারাকে আঁকড়ে ধরে এই অধিকারের প্রবক্তারা কোনো রকম নিয়ন্ত্রণের বিরোধিতা করে চলেছে৷ এই ব্যবসার সঙ্গে যুক্ত সংগঠন ‘ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন’ শক্তিশালী লবি হিসেবে এতকাল বন্দুক নিয়ন্ত্রণের যাবতীয় উদ্যোগ ব্যর্থ করে এসেছে৷ মার্কিন প্রেসিডেন্টরাও তাদের চাপের মুখে অসহায়৷ ডোনাল্ড ট্রাম্প এই সংগঠন ও তাদের মূল্যবোধের জোরালো প্রবক্তা হিসেবে নিজেকে তুলে ধরেছেন৷

শুক্রবার সদস্যদের সামনে এক ভাষণে ট্রাম্প অবাধ বন্দুক বিক্রির পক্ষে সওয়াল করতে ফ্রান্স ও ব্রিটেনের দৃষ্টান্ত তুলে ধরেছেন৷ তাঁর যুক্তি, কড়া বন্দুক নিয়ন্ত্রণ আইন না থাকলে ২০১৫ সালে প্যারিসে সন্ত্রাসী হামলা সম্ভবত অনেক সহজে প্রতিহত করা সম্ভব হতো৷ যারা হামলার শিকার হয়েছিলেন, তাঁদের মধ্যে কারো হাতে আগ্নেয়াস্ত্র থাকলে সন্ত্রাসবাদীরা তাণ্ডব চালাতে পারতো না৷ এ প্রসঙ্গে ব্রিটেনে হ্যান্ডগানের উপর নিষেধাজ্ঞারও সমালোচনা করেন তিনি৷ তাঁর মতে, সে কারণেই সে দেশে ছুরি-হামলা বেড়ে গেছে৷

ফ্রান্স ও ব্রিটেনে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য সমালোচনার ঝড় তুলেছে৷ ফ্রান্সের সরকার এক বিবৃতিতে তার প্রতিফলন ঘটিয়েছে৷ যেসব মানুষ ২০১৫ সালের ১৩ই নভেম্বরের সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন, বিবৃতিতে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধার দাবি করা হয়েছে৷ সেই সঙ্গে মনে করিয়ে দেওয়া হয়েছে যে, আগ্নেয়াস্ত্রের উপর কড়া নিয়ন্ত্রণের জন্য ফ্রান্স অত্যন্ত গর্বিত৷

ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো ল্য মেয়ার বলেন, ট্রাম্প নিজের মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইবেন বলে তিনি আশা করেন৷ বিশ্বের সবচেয়ে বড়া পরাশক্তির প্রেসিডেন্ট হিসেবে তাঁর এমন মন্তব্য একেবারেই খাপ খায় না৷ ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে লজ্জাজনক ও অশ্লীল হিসেবে বর্ণনা করেছেন৷

ব্রিটেনেও ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে বিভিন্ন মহল সোচ্চার হয়ে উঠেছে৷ চলতি বছরে লন্ডন শহরে ছুরি চালিয়ে অপরাধের সংখ্যা বেড়ে গেছে৷ শহরের এক হাসপাতালের শল্য চিকিৎসক মার্টিন গ্রিফিথস সম্প্রতি ভয়াবহ পরিস্থিতির উল্লেখ করেছিলেন৷ ট্রাম্প সেই উক্তির ভিত্তিতেই এমন বেফাঁস মন্তব্য করেন৷ সেই ভাষণ শুনে গ্রিফিথস বলেন, ট্রাম্প সম্পূর্ণ ভুল সিদ্ধান্তে এসেছেন৷ হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, ছুরির মোকাবিলা করতে বন্দুক মোটেই কোনো সমাধানসূত্র হতে পারে না৷


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত