আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন ১৪ মে

জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন ১৪ মে

ইসরায়েলের তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়া হচ্ছে আগামী ১৪ মে। সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যারা দূতাবাসটি উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন তাদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। তবে উদ্বোধকদের দলে থাকছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৪ মের দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচ সদস্যের ওই মার্কিন দলে থাকছেন ট্রাম্পের কন্যা ইভানকা, জামাই জার্ড ক্রুশনার, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টেভেন মুনাচিন, ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যান ও ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যাসন গ্রিনব্লট।

সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত ডিসেম্বর ট্রাম্প এক ঘোষণায় জেরুজালেমকে ‘ইসরায়েলের রাজধানী’ হিসেবে স্বীকৃতি দিয়ে দেশটিতে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেম সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।

মার্কিনিদের এই ঘোষণা বহু দিন থেকেই চাইছিল ইসরায়েলিরা। তবে ট্রাম্পের এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ‍উঠে ফিলিস্তিনসহ মুসলিম বিশ্ব। একইসঙ্গে এটি ইসরায়েল-ফিলিস্তিনি বিষয়ে আন্তর্জাতিক ঐক্যমতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান।

ইসরায়েল বিষয়ে আলোচনাকারী ফিলিস্তিনি সায়েব ইরেকাত এক বিবৃতিতে বলেন, ‘দূতাবাসের এই স্থানান্তর শুধু অবৈধই নয়, এটি ১৯৬৭ সাল থেকে দুটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিন সীমান্তে যে ন্যায্যতা, স্থায়ী শান্তি ও নিরাপত্তা অর্জন করেছিল তাকে বাধাগ্রস্ত করবে।’

ফ্রিডম্যান ও গ্রিনব্লট উভয়ই সীমান্তে সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিনের চলমান সংঘর্ষ নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন।

ফ্রিডম্যানকে গত মার্চে ইসরায়েলের রাষ্ট্রদূতি হিসেবে নিয়োগ নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সিনেট। তার নিযুক্তিতে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধি ও ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ফ্রিডম্যানকে উষ্ণ অভ্যর্থনা জানাই।’

সেই ফ্রিডম্যান রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন ভূ-খণ্ড দখলের অভিযোগ কথিত।’

অন্যদিকে, গ্রিনব্লট মার্চে মন্তব্য করেন, ইসরায়েলের অধিকৃত গাজা শাসনকারী ফিলিস্তিনি গ্রুপ হামাস ওই অঞ্চল পরিচালনায় ব্যাপকভাবে অযোগ্য।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত