আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্কুলে যাচ্ছেন বৃদ্ধারা

স্কুলে যাচ্ছেন বৃদ্ধারা

তাদের সবার গায়ে স্কুলের লাল-সাদা পোশাক। মুখে চওড়া হাসি। স্কুল বাসে বসে সবাই উচ্ছল স্বরে গল্প করে চলছেন। মনে হচ্ছে, কতদিন পর দেখা!

এই উচ্ছল শিক্ষার্থীদের সবারই বয়স ৬০ বা তার বেশি এবং তারা সবাই নারী। প্রতি বুধবার তারা দল বেধে থাইল্যান্ডের আয়ুথায়া প্রদেশের চিয়াং রাক নই উপজেলার স্কুলে যান পড়তে। মুলত বৃদ্ধ নিঃসঙ্গ নারীদের একাকীত্ব লাঘবে থাইল্যান্ড সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায়ই বৃদ্ধ নারীদের জন্য এই সাপ্তাহিক স্কুলে চালু করা হয়েছে।

সমজিট টিরারোজ নামে ৭৭ বছরের এক নারী বলেন, ‘আমি প্রতিটি বুধবারের জন্য অপেক্ষায় থাকি। ওই দিন আমি স্কুলের ছাত্রীদের মতো জামা পরে স্কুলে যাই ও বন্ধুদের সঙ্গে মিলিত হই। আমরা একসঙ্গে কথা বলি, হাসাহাসি করি।’

৪০ বছর বয়সে স্বামীকে হারান সমজিট। সন্তানরা এখন বড় হয়ে দূরে চলে গেছে। মাঝে মাঝে তারা দেখতে আসে। এই স্কুলের বদৌলতে তার নিঃসঙ্গ অনুভূতি কিছুটা কমেছে।

থাইল্যান্ডে ৬৫ ও তদুর্ধ্ব জনগোষ্ঠীর সংখ্যা ৭৫ লাখ।  ২০৪০ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে ১ কোটি ৭০ লাখে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

ঐতিহ্যগতভাবে থাইল্যান্ডের বৃদ্ধরা পরিবারের অন্য সদস্যদের সঙ্গেই বাস করেন। কিন্তু অনেক ক্ষেত্রে চাকরির সুবাদে সন্তানরা রাজধানী বা দূরের কোনো জেলায় চলে গেলে নিঃসঙ্গ বাস করতে হয় বৃদ্ধ বাবা-মাকে। আর এ্ই সংখ্যাটা প্রতিনিয়তই বাড়ছে। তাদের এই নিঃসঙ্গতা কিছুটা হ্রাস করতে রাজধানী ব্যাংকক থেকে ৮০ কিলোমিটার উত্তরে আয়ুথায়ায় বৃদ্ধদের জন্য স্কুল গড়ে তোলা হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত