আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শেখ হাসিনা সরকারকে কতটা প্রতিদান দিয়েছে ভারত?

শেখ হাসিনা সরকারকে কতটা প্রতিদান দিয়েছে ভারত?

ভারত সফর থেকে ফিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি ভারতকে যা দিয়েছেন সেটি তারা চিরকাল মনে রাখবে এবং তিনি প্রতিদানের আশায় কিছু করেননি।

বাংলাদেশে অনেকেই মনে করেন, শেখ হাসিনা সরকার ট্রানজিট থেকে শুরু করে ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতাদের হস্তান্তর ইত্যাদি নানা বিষয়ে দিল্লিকে সাহায্য করেছে; কিন্তু বিনিময়ে বাংলাদেশ ততটা পায়নি।

এক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গিটা কী? তারা কি মনে করে যে শেখ হাসিনা সরকারকে ভারত যথেষ্ট প্রতিদান দিয়েছে?

দিল্লির থিংক ট্যাঙ্ক ইন্সটিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের গবেষক ড. স্ম্রুতি পাটনায়েক মনে করেন এ সম্পর্কটিকে দীর্ঘমেয়াদে দেখতে হবে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের দমনের জন্য শেখ হাসিনার সরকার ভারতকে সর্বাত্মক সহায়তা করেছে।

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা, যারা বাংলাদেশের ভেতরে লুকিয়ে ছিল, তাদের ভারতের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশ সরকারের এ ধরনের পদক্ষেপের কারণে ভারতরে উত্তর-পূর্বাঞ্চল এখন আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল।

ড. স্ম্রুতি পাটনায়েক মনে করেন, শেখ হাসিনা তাঁর বক্তব্যের মাধ্যমে হয়তো সে বিষয়টি বোঝাতে চেয়েছেন।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক শুধু একটিমাত্র বিষয়ের উপর নির্ভর করে না। প্রতিটি দ্বিপক্ষীয় সম্পর্কের কতগুলো দিক আছে।

ভারতে স্থিতিশীলতা থাকলে বাংলাদেশেও স্থিতিশীলতা থাকবে বলে তিনি মনে করেন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে স্থিতিশীলতা আনার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন স্ম্রুতি পাটনায়েক। সেটির প্রভাব বাংলাদেশের উপরও থাকবে বলে তিনি মনে করেন।

তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি বিষয়ে ভারত প্রতিশ্রুতি দিলেও সেটি এখনো বাস্তবায়ন করতে পারেনি। এনিয়ে বাংলাদেশের ভেতরে হতাশা আছে।তিস্তা ইস্যু বাদ দিলেও দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক অগ্রগতি হয়েছে।

পাটনায়েক বলেন, " আমি এটা বলবো না যে ইন্ডিয়া বেশি লাভ পেয়েছে আর বাংলাদেশ কম লাভ পেয়েছে। এভাবে কোনো দ্বিপক্ষীয় সম্পর্ক হয় না।" তিনি এর সাথে যোগ করে বলেন, বিষয়টা এ রকম নয় যে ভারতের লাভ হলে বাংলাদেশের ক্ষতি হবে কিংবা বাংলাদেশের লাভ হলে ভারতের ক্ষতি হবে। বিষয়টিকে সেভাবে দেখার সুযোগ নেই।

বর্তমানে দুদেশের সম্পর্ক যে অবস্থায় আছে সেটি 'উইন-উইন সিচুয়েশন' বা উভয় পক্ষের জন্য লাভজনক বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের ভেতরে অনেকে মনে করে, একটি স্থিতিশীল বাংলাদেশ ভারতের জন্য অনেক প্রয়োজন।

কারণ বাংলাদেশের স্থিতিশীলতা ভারতকেও স্থিতিশীল রাখবে বলে তাদের ধারণা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত