আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

চুল ভালো রাখতে হলে শুধু শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার করলেই চলবে না

চুল ভালো রাখতে হলে শুধু শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার করলেই চলবে না

অল্প বয়সে চুল পাকার পেছনে অনেকগুলো কারণ আছে। জেনেটিক, মানসিক চাপ, পুষ্টির অভাব, হরমোনের ভারসাম্যহীনতা, অক্সিডেটিভ স্ট্রেস, ধূমপান—এমন নানা কারণে চুল অকালে পেকে যেতে পারে। মাথার চুল পাকতে শুরু করলে অনেকে চুল কালার করে ফেলেন। এতে সমস্যার সমাধান তো হয়ই না, বরং কিছুদিনের মধ্যে রঙিন চুলের ফাঁক দিয়ে পাকা চুল উঁকি দেয়। এতে দেখতে আরও খারাপ লাগে। এজন্য পাকা চুল প্রতিরোধে কিছু অভ্যাসের দিকে মনোযোগী হতে হবে।

স্বাস্থ্যকর ডায়েট
চুল ভালো রাখতে হলে শুধু শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার করলেই চলবে না। ডায়েটের দিকেও নজর দিতে হবে। প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, বাদাম, বীজ, মাছ, মুরগির মাংস রাখুন। 

দুশ্চিন্তা ও মানসিক চাপকে বিদায় জানান 
অত্যধিক মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণেও চুল সাদা হয়ে যেতে পারে। অল্প বয়সে বুড়ো হতে না চাইলে মানসিক চাপ কমান। দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে প্রতিদিন যোগব্যায়াম করুন। যোগাসন, মেডিটেশন করলে স্ট্রেস লেভেল কমবে।

চুলের যত্ন নিন
সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে চুল সুরক্ষিত রাখুন। এমন পণ্য ব্যবহার করুন, যা চুলের জন্য উপযোগী। ক্ষারযুক্ত পণ্য এড়িয়ে চলুন। পাশাপাশি চুলে স্টাইল করার জন্য যে সব টুলস ব্যবহার করেন, সেগুলোও এড়িয়ে চলুন। অতিরিক্ত তাপ চুলের জন্য ক্ষতিকর। যত কম রাসায়নিক পণ্য ব্যবহার করবেন, ততই ভালো। 

অভ্যাস বদলান 
চুল ভালো রাখতে ধূমপান ছাড়তে হবে। ধূমপান চুল ও সামগ্রিক স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর। দেহে আয়রন, ভিটামিন ডি, ভিটামিন বি১২ বা কপারের ঘাটতি থাকলেও চুলের সমস্যা দেখা দেয়। দেহে এ সব পুষ্টির ঘাটতি পূরণের জন্য সাপ্লিমেন্টের সাহায্য নিতে পারেন। তবে, অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে নেবেন।

উপকারী প্যাক

ঘরোয়া উপায়ে পাকা চুল কালো করতে হেনা পাউডার গরম পানিতে ভিজিয়ে পেস্ট করে নিন। এই পেস্টে আমলকি পাউডার ও অল্প কফি মিশিয়ে নিন। মিশ্রণটি ভালো করে চুলে লাগিয়ে ১ ঘণ্টা রাখুন। শুকিয়ে গেলে চুলে  শ্যাম্পু করে নিন।

২ চামচ চা পাতার গুড়া, ২ চামচ মেহেদি পাউডার, ১ চামচ মধু, ১ চামচ  লেবুর রস একসাথে ভালো করে মিশিয়ে নিন। এবার পরিমাণমতো গরম পানি দিয়ে পেস্ট তৈরি করুন। এটি ভালো করে লাগিয়ে আধাঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত