আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

আধুনিক ও পরিবেশবান্ধব পোশাক

আধুনিক ও পরিবেশবান্ধব পোশাক

আধুনিকতা আর ঐতিহ্যের মিশেলে বাংলাদেশে খাদি কাপড়ের পোশাকের একটি প্রদর্শনী হয়ে গেল ঢাকাতে।

চিরায়ত বাংলার খাদি কাপড়কে অবলুপ্তির হাত থেকে ফিরিয়ে আনতেই এমন প্রদর্শনীর আয়োজন।
এফ ডি সি বির প্রেসিডেন্ট মাহিন খান জানালেন, নতুন আঙ্গিকে খাদিকে জনপ্রিয় করে তোলাই তাদের আয়োজনের উদ্দেশ্য।

নতুন প্রজন্মের কাছে খাদি এখনও খুব বেশি পরিচিত নয়। তবে খাদির রয়েছে নিজস্ব সৌন্দর্য ও বিশেষ স্টাইল।

এ প্রজন্মের ফ্যাশনে খাদি কতটা জনপ্রিয় হতে পারে - তা জানালেন বাংলাদেশি ডিজাইনার শাহরুখ আমিন।

হাতে কাটা সুতা থেকে তাঁতে বুনে প্রস্তুত করা হয় খদ্দর। প্রচলিত বিভিন্ন তাঁতে-বোনা কাপড়ের সাথে এখানেই এর বড় পার্থক্য।

বর্তমান সময়ে মেশিনে তৈরি সুতার কাপড়ের ভিড়ে তাই খাদি এক রকম বিলুপ্তির মুখেই পড়েছিল । বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ফ্যাশন ডিজাইনাররা মনে করছেন, পরিবেশবান্ধব এ ধরনের পোশাক কে জনপ্রিয় করার সময় এসেছে।

এই ফ্যাশন শো তে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ডের মোট ২৬ জন ডিজাইনার অংশ নিয়েছিলেন।

ভুটানের ফ্যাশন ডিজাইনার চিম্মি চদেন বললেন, তিনি মনে করেন খাদির অনেক সম্ভাবনা আছে । খাদির প্রতি ফ্যাশন সচেতন দর্শকদের আগ্রহের মাঝেই মুলত খাদির সম্ভাবনা লুকিয়ে রয়েছে
দর্শক এবং আয়োজকদের বিশ্বাস একটি পরিবেশ বান্ধব এবং সচেতন ফ্যাশন শিল্প গড়ে তুলতে খাদি বিশেষ ভূমিকা রাখতে পারে।

আর সেটি খাদির ঐতিহ্য নিয়ে যাবে নতুন প্রজন্মের কাছে।

অতীত আর ভবিষ্যতের মেলবন্ধনে একটি পরিবেশ বান্ধব এবং সচেতন ফ্যাশন শিল্প গড়ে তুলতে খাদি অন্যতম ভুমিকা রাখতে পারে।

ভবিষ্যৎ প্রজন্ম যাতে পোষাকের ক্ষেত্রে খাদির মাধ্যমে নিজেদের শেকড়ের কাছে ফিরে যেতে পারে ডিজাইনার দের তেমনটিই প্রত্যাশা।

এলএবাংলাটাইমস/এলআই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত