আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

কেলেংকারীতে ফেসে গেলেন টনি ব্লেয়ার

কেলেংকারীতে ফেসে গেলেন টনি ব্লেয়ার

সৌদি-চীন তেল চুক্তি

অভিযোগ উঠেছে সৌদি আরবের কাছ থেকে ঘুষ খেয়ে চীনের সঙ্গে গোপন তেল চুক্তি করে দিয়েছিলেন বৃটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বৃটেনের প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইল জানিয়েছে, ২০১০ সালের নভেম্বর মাসে ব্লেয়ার সৌদি আরবের সঙ্গে গোপন এ চুক্তি করেন।
মেইল পত্রিকাতে বলা হয়েছে- চীনের সঙ্গে চুক্তি করে দেয়ার বিনিময়ে ব্লেয়ার সৌদি আরবকে বলেছিলেন, প্রতি মাসে তাকে ৪১ হাজার পাউন্ড ফি দিতে হবে। এছাড়া, চীনের সঙ্গে চুক্তি হলে কমিশন হিসেবে তাকে দিতে হবে তেল বিক্রির শতকরা ২ ভাগ অর্থ। তবে, চুক্তির ক্ষেত্রে ব্লেয়ার যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন তা নিয়ে কোনো কথা প্রকাশ করা যাবে না বলে তিনি সৌদি রাজ পরিবারকে শর্ত দিয়েছিলেন। যে তেলক্ষেত্র থেকে ব্লেয়ার চীনের কাছে তেল বিক্রির চুক্তি করে দিতে চেয়েছিলেন তা সৌদি আরবের ব্যবসায়ী তারেক ওবাইদ এবং সৌদি রাজার ছেলে প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ আল সৌদ প্রতিষ্ঠা করেছিলেন বলে ডেইলি মেইল খবর দিয়েছে।
ধারণা করা হচ্ছে- তার এই অর্থ কেলেংকারির কথা প্রথমবারের মতো ফাঁস হওয়ার পর সমালোচনার ঝড় উঠবে এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে তার ভূমিকা নিয়েও প্রশ্নের জন্ম দেবে। ইসরাইল ও গাজার মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতির সময় ব্লেয়ারের তেমন কোনো ভূমিকা ছিল না।
ব্লেয়ারের কোনো এক সহযোগী ২১ পৃষ্ঠার এ গোপন চুক্তির কথা ফাঁস করে দিয়েছেন যা সানডে টাইমস তা প্রথম হাতে পায়। অজ্ঞাত সূত্র পত্রিকাটিকে জানিয়েছে, ব্লেয়ারের সহযোগিতায় গোপন এ চুক্তি হওয়ার কারণে চীনের সঙ্গে সৌদি আরবের বাণিজ্য সম্পর্ক তৈরি হয়েছে। 

শেয়ার করুন

পাঠকের মতামত