আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

আরব বসন্তের পর এবার ইংরেজী বসন্ত!

আরব বসন্তের পর এবার ইংরেজী বসন্ত!

ব্রেক্সিট বিরোধী মিছিলের সারি লম্বা হচ্ছে দিন দিন। তিন দিন আগে ছিল কয়েক হাজার। বৃহস্পতিবার লাখ ছাড়িয়েছে। বৃটিশ পার্লামেন্টের সামনে হাজার হাজার মানুষ স্লোগান দিচ্ছে, গান গাইছে। বলছে মানি না, মানি না এ রায়। প্রায় এক সপ্তাহ আগে ইউরোপীয় ইউনিয়ন থেকে যারা ডিভোর্স চেয়েছিলেন, তারাও এ মিছিলে শামিল হয়েছেন। প্রথম দিকে দোদুল্যমানতা ছিল। ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতি জনগণকে রাস্তায় নামিয়েছে। জনরায়কে সরকারও মান্যতা দিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে। বৃহস্পতিবারের জনস্রোতে যোগ দিয়েছিলেন বিজনেস মিনিস্টার আন্না সবরি। তিনি জনতার উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন। বলেন, আমি ছিলাম লিভের পক্ষে। কিন্তু আমার ৮৪ বছর বয়সী মা এবং দুই সন্তান এই ফলাফলে ক্ষুব্ধ। তার এ বক্তব্যের পরে ব্রেক্সিট বিরোধী আওয়াজ আরও বেড়ে যায়। এই বিক্ষোভের আয়োজক স্যোসাল মিডিয়া, রেডিও, টেলিভিশন, সংবাদপত্রতো আছেই। বৃটিশ পার্লামেন্টের সামনে শুধু বিক্ষোভ হয়নি, বিক্ষোভ হয়েছে ইংল্যান্ডের আরো অনেক শহরেও। ব্রেক্সিট প্রধানমন্ত্রীকে গদি ছাড়তে বাধ্য করেছে, বিরোধী নেতার গদি টলটলায়মান। ট্রাফালগার স্কয়ারের সামনে বিক্ষোভকারীরা বলেছে, তিনশ ৫০ মিলিয়ন পাউন্ড কোথায়। লিভের প্রচারণাকারীরা বলেছিল, প্রতি সপ্তাহে লন্ডন থেকে তিনশ ৫০ মিলিয়ন পাউন্ড যায় ব্রাসেলসে। এখন তারা তা অস্বীকার করছে। বলছে, তারা এমন কথা বলেনি। বেশিরভাগ মানুষ তাদের কথায় সায় দিয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে বৃটিশ প্রধানমন্ত্রীর নিষ্ফল উপস্থিতি জনগণকে আরও আবেগ আপ্লুত করেছে। কারণ ৪৩ বছরে কোন বৃটিশ প্রধানমন্ত্রীর এমন নিষ্ফল উপস্থিতি ছিল না। গণভোট নিয়ে কী হবে, এ রায় কী পরিবর্তন হবে? বৃটিশ প্রধানমন্ত্রী এ সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন। কিন্তু জনস্রোত যেদিকে যাচ্ছে তা কি আরব বসন্তের মতো ইংরেজ বসন্তে রূপ নেবে? কেউ কেউ অবশ্য এমনটাই হতাশ যে, তারা মনে করেন গুগলের সার্চ ইঞ্জিনও বৃটিশ রাজনীতির কোন চটজলদি সমাধান দিতে পারবে না।

শেয়ার করুন

পাঠকের মতামত