আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

শুধু নারীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রথম মসজিদ উদ্বোধন

শুধু নারীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রথম মসজিদ উদ্বোধন

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দুই নারী লস এঞ্জেলেসে উদ্বোধন করেছেন শুধুমাত্র মহিলাদের জন্য একটি মসজিদ।

সাধারণত মসজিদে প্রবেশের ক্ষেত্রে নারীদেরকে ভাল চোখে দেখা হয় না। আর মসজিদে প্রবেশের অনুমতি থাকলেও তাদেরকে বসতে হয় আলাদা কোনো জায়গায়। আর এই কারণেই যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফের্নিয়ার দুই নারী হাসনা মাজসাভি ও সানা মুত্তালিব শুধু নারীদের জন্য একটি মসজিদ উদ্বোধন করেছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ধরণের মসজিদ এটাই প্রথম। গত শুক্রবার প্রায় ১৫০ জন নারীর উপস্থিতিতে একজন নারী ইমামের অধীনে মসজিদটিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয় এবং এদিনা লেকোভিস নামের একজন নারী নামাজের আগে খুতবা দেন।

৩৭ বছর বয়সি এদিনা লেকোভিক বলেন, এটা আমাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ ও প্রতীকী মুহূর্ত। এটা আমেরিকার মুসলিম নারীদের একটি সংগঠন এবং সংগঠনটি তার নিজের সদস্যদের আধ্যাত্মিক শান্তির জন্য একটি জায়গা তৈরি করছে।

তিনি আরো বলেন, এখানকার মুসলিম নারীদের আর পাশের দরজা দিয়ে মসজিদে ঢুকতে হবে না বা আলাদা কোনো জায়গায় বসতে হবে না। তাছাড়া একজন নারীও এখানে খুতবা দিবেন যেটা ঐতিহ্যগতভাবে পুরুষেরা করে থাকেন।

তবে নারীরা মসজিদে খুতবা দিতে পারবে কিনা এই ব্যাপারে মতভেদ রয়েছে।

ফারহান জুবাইরি নামে যুক্তরাষ্ট্রের একজন পণ্ডিত বলেন, ইসলামে এই রকম কোনো ইতিহাস বা ঐতিহ্য নেই যে নারীরা মসজিদে খুতবা দেয়।

সূত্র: ফক্স নিউজ, দা গ্লোব অ্যান্ড মেইল

শেয়ার করুন

পাঠকের মতামত