আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ সফি হকের ইন্তেকাল - বাফলার সহযগিতা

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ সফি হকের ইন্তেকাল - বাফলার সহযগিতা

মোঃ সফি হক ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব । তিনি লস এঞ্জেলেসের উত্তরন শিল্পী গোষ্ঠীর একজন বলিষ্ঠ সদস্য ও কর্মী ছিলেন । সেই সাথে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ এর একজন কর্মী ছিলেন । লস এঞ্জেলেসের বহুত অনুষ্ঠানে তিনি অংশ নিতেন এবং দর্শক দের আনন্দ দিতেন । সবার কাছে তিনি সদা হাস্য এক পরিচিত মুখ। তিনি ১৮ বছর যাবত প্রবাসে জীবন যাপন করছেন ।গত ২১ ফেব্রয়ারি ২০১৫ তারিখে তিনি মৃত্যুবরণ করেন । তিনি দুরারোগ্য পাকস্থলীর কান্সারে আক্রান্ত ছিলেন । UCLA মেডিকেল সেন্টারে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন । দীর্ঘ রোগভোগের পর তিনি অবশেষে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করেন । ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্রের জনক । তার অসুস্থ স্ত্রী বর্তমানে আমেরিকায় রয়েছেন ।
বাংলাদেশে তার বাড়ি নোয়াখালী জেলায় । বাংলাদেশ থেকে তিনি দক্ষিণ আফ্রিকা যান , সেখান থেকে তিনি আমেরিকা আসেন । মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি লস এঞ্জেলেসের লংবিচ শহরে বসবাস করতেন ।ইতিপূর্বে মোঃ সফি হক স্ত্রীর ব্রেন স্ট্রোকের কথা শুনে বাংলাদেশে যান । বাংলাদেশে থাকাকালীন মোঃ সফির পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়ে । এরপর তিনি স্ত্রীকে সাথে নিয়ে আমেরিকায় ফিরে আসেন । তার একমাত্র ছেলে বাংলাদেশে থেকে যায় । দীর্ঘদিন রোগভোগের কারনে জনাব সফি হক পরিবারের জন্য উপার্জনে অক্ষম হয়ে যান । তিনি সরকারী সাহায্য ভাতার আবেদন করেন । এভাবে অতি কষ্টে তাদের দিনাতিপাত হচ্ছিলো । তার কোন সঞ্চয়ও অবশিষ্ট নেই ।
গত ২১ ফেব্রয়ারি ২০১৫ তারিখে মোঃ সফি হক ইন্তেকাল করার পর তার সৎকার করা নিয়ে অর্থনৈতিক বিপত্তি দেখা দেয় । এসময় তার পরিবারের পাশে এসে দাড়ায় প্রবাসীদের সংগঠন বাফলা । জনাব মারটেন রহমান নামের এক মহান ব্যক্তি তার জন্য কবরের জায়গা দান করেন । কমিউনিটির সকলে মিলে তার শেষকৃত্য অনুষ্ঠানের ব্যয় বহন করেন । বর্তমানে মোঃ সফি হকের স্ত্রী গুরতর অসুস্থ এবং বাংলাদেশে অবস্থানরত ২১ বছর বয়সের ছেলেটি কোন উপার্জনে সক্ষম হয়ে ওঠেনি । তাদের কোন সঞ্চিত টাকাও নাই । ছেলে টি আমেরিকাতে আসার চেষ্টা করছে।
মোঃ সফি হকের পরিবারের এমনই দুঃসময়ে বাফলা তাদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে । এ উপলক্ষে গত ১লা মার্চ ২০১৫ রবিবারে বাফলার অফিসে হয়ে গেলো দোয়া মাহফিল ও ফান্ডরাইজিং ডিনার অনুষ্ঠান । এ সময় তার আত্মজীবনী নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তৃতা করেন উত্তরণ শিল্পীগোষ্ঠীর সভাপতি জনাব ডাঃ আবুল হাশেম , জনাব সাদিক সহ প্রমুখ ব্যক্তিরা । জনাব ডাঃ আবুল হাশেম অনুষ্ঠানটি পরিচালনা করেন । বাফলা সভাপতি সিফার চৌধুরী ঘোষণা দেন , সান গাব্রিয়েল ব্লু বার্ডে এ বাফলা নিজস্ব কবরস্থান ক্রয় করবে । যাতে এরকম অবস্থায় অসহায় মানুষদের সহায়তা করা যায় । তিনি বলেন , মানুষ মানুষের জন্য । আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে । হিংশা বিদ্বেষ না করে আমরা একে অন্যের পাশে দাঁড়াবো । কে কোন দল করেছে তা বড় ব্যাপার না । বাফলা যে আজ কনিউনিটির মানুষের কষ্টের সময়ে সাহায্যের হাত বাড়ায়ে দেয় এটাই বাফলার বৈশিষ্ট্য । বাফলা সভাপতি এসময় তার পরিবারের ভরনপোষণ মনিটরের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন , জনাব ডাঃ আবুল হাশেম , জনাব ড্যানি তায়্যেব , জনাব জসিম আশরাফী, জনাব সামছুদ্দিন মানিক । অনুষ্ঠান শেষে দোয়া করা হয় এবং খাবারের প্যাকেট বিতরন করা হয় ।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক মহান ব্যক্তি আবেগ আপ্লুত হয়ে কমিউনিটির জন্য আরও একটি কবরস্থানের জায়গা দান করার ঘোষণা দেন ।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে মরহুম মোঃ সফি হকের পরিবারের জন্য তহবিল গঠন করা হয়। বিভিন্ন ব্যক্তিবর্গ নগদে সহায়তা করেন। অনেকে প্রতিশ্রুতি দেন। আরোও ছবি দেখুন ঃ

শেয়ার করুন

পাঠকের মতামত