আপডেট :

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

করোনা রোগীর চাপে হাসপাতাল লিজ নিচ্ছে লস এঞ্জেলেস

করোনা রোগীর চাপে হাসপাতাল লিজ নিচ্ছে লস এঞ্জেলেস

ইন্টারনেট থেকে প্রাপ্ত

বর্ধিষ্ণু রোগীর চাপ সামলাতে লিজ নেওয়া হচ্ছে



লস এঞ্জেলেস কাউন্টিতে খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব। আর বর্ধিত এই নতুন রোগীর চাপ সামলাতে লিজ নেওয়া হচ্ছে একটি অব্যবহৃত হাসপাতাল।  ওয়েস্টলেক ডিসট্রিক্টের এই হাসপাতালটি লস এঞ্জেলেসের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য লিজ নিচ্ছে ক্যালিফোর্নিয়া প্রশাসন।



শুক্রবার এক ঘোষণায় এমন খবর জানায়, ভেরিটি হেলথ সিস্টেম অব ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া স্টেট ঠিক কি কারণে হাসপাতালটি লিজ নিচ্ছে তা এখনো অস্পষ্ট বলে উল্লেখ করা হয় ঘোষণায়। অস্পষ্ট এই কারণে যে, লিজ নেওয়া অব্যবহৃত এই হাসপাতালটি প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা কাজে ব্যবহৃত হবে, না কোয়ারেন্টাইনের কাজে ব্যবহৃত হবে তা এখনো ঠিক করা হয় নি।



হাসপাতালটি লস এঞ্জেলেসের থার্ড এবং আলভারাডো রাস্তায় অবস্থিত। কাউন্সিলম্যান মিচ ও’ফ্যারেলের প্রতিনিধিত্বের মাধ্যমে এক বিবৃতিতে চুক্তির অনুমোদন প্রকাশ করা হয়।



জানুয়ারি মাসে ভেরিটি তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা করে। ২০১৮ সালের আগস্টে কোম্পানিটি দেউলিয়া হয়ে যায়। হাসপাতাল সিস্টেম বিক্রি করার ব্যর্থ চেষ্টা করার পরে, হাসপাতালটি বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করে।



চুক্তির আওতায় ক্যালিফোর্নিয়া স্টেট উত্তর ক্যালিফোর্নিয়ার ডালি সিটিতেও কভিড-১৯ (করোনা ভাইরাসের) রোগীর চিকিত্সার জন্য আরেকটি মেডিকেল সেন্টার লিজ নিচ্ছে।



/এলএবাংলা টাইমস/      

শেয়ার করুন

পাঠকের মতামত