আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ব্যবসায়ীদের পানি বিদ্যুৎ বন্ধের হুশিয়ারি দিলেনঃ এলএ মেয়র

ব্যবসায়ীদের পানি বিদ্যুৎ বন্ধের হুশিয়ারি দিলেনঃ এলএ মেয়র

প্রেস ব্রিফিং এ লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্ট‌ি

করোনাভাইরাস নিষেধাজ্ঞা না মানা ব্যবসায়ীদের উদ্দেশে



প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে নগর প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের জারি করা নির্দেশনা মানছেন না অনেক ব্যবসায়ী। নিষেধাজ্ঞা না মানা এ সকল ব্যবসায়ীদের উদ্দেশে পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধের হুশিয়ারি দেন লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি। 

ভাইরাসটির সংক্রমণ কমাতে অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেয় নগর কর্তৃপক্ষ। সেইসাথে সকল স্কুল, অফিস , আদালত বন্ধের পাশাপাশি নাগরিকদের প্রতি জারি করা হয় ঘরে থাকার নির্বাহী আদেশ। 

কিন্তু এলএ টাইমসের প্রকাশিত খবরে বলা হয়, বেশিরভাগ অপ্রয়োজনীয় ও অদরকারি ব্যবসা প্রতিষ্ঠান এখনো চালু রয়েছে। আর এতে লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি ক্ষুব্ধ হন। আর তাই তার কাউন্টির নাগরিকদের নিরাপত্তা ও সুস্থ থাকার কথা চিন্তা করে অবাধ্য ব্যবসায়ীদের এমন হুশিয়ারি দেন তিনি।    

কভিড-১৯ (করোনাভাইরাস) ঝুঁকিতে থাকা যুক্তরাষ্ট্রের স্টেটগুলোর মধ্যে অন্যতম হল ক্যালিফোর্নিয়া। আর ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কাউন্টির মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ লস এঞ্জেলেস কাউন্টি। প্রাণঘাতী এই করোনাভাইরাস মিয়ে নগর প্রশাসন ও এলএ স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বিভিন্ন সমীক্ষা ও তথ্য উপাত্ত অন্তত তাই বলে।

আর এই কারণে নগর প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ কেন্দ্রীয় সরকারের সাথে মিলে জারি করে বিভিন্ন নিষেধাজ্ঞা। প্রশাসনিক এক নির্বাহী আদেশের মাধ্যমে কাউন্টির সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়। জরুরী অবস্থা জারি করা হয় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর পর থেকেই।

কয়দিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে সকল বিনোদন ও পর্যটন স্থানগুলো। সেইসাথে শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত,ব্যায়ামাগার, বারসহ অপ্রয়োজনীয় সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়। 


/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত