আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কভিড-১৯; ডিউটির আগে শরীরের তাপমাত্রা পরীক্ষা করছে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ

কভিড-১৯; ডিউটির আগে শরীরের তাপমাত্রা পরীক্ষা করছে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ

লস এঞ্জেলেস পুলিশ বিভাগের তাপমাত্রা পরীক্ষা

এ পর্যন্ত ২৬ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা যায়


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসের) সংক্রমণ ঠেকাতে এক অভূতপূর্ব কাজ করেছে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ। কাউন্টির পুলিশ কর্মকর্তারা তাদের শিফট বা ডিউটি শুরুর আগে বাধ্যতামূলকভাবে শরীরের তাপমাত্রা পরীক্ষা করছে। 


একজন সুস্থ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হল ৯৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আর এই স্বাভাবিক তাপমাত্রার হেরফের হলে মানব শরীরে কোন সমস্যা থাকার সম্ভাবনা থাকে। 

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের অন্যতম উপসর্গ হল শরীরে জ্বর দেখা দেওয়া। জ্বর হলে এই স্বাভাবিক তাপমাত্রা বেড়ে যায়। আর তাই লস এঞ্জেলেস কাউন্টির কোন পুলিশ সদস্য মরণব্যাধী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে কিনা তা যাচাইয়ে এমন পরীক্ষার করা হচ্ছে বলে জানান, এলএ পুলিশ বিভাগ। 

এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৫টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল লস এঞ্জেলেস পুলিশ বিভাগ। ঐ সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো তাদের ২৬ জন সদস্য প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর জানায়। 

আর তাই নতুন করে যাতে এমন বেশি সংখ্যক পুলিশ একসাথে আক্রান্ত না হয় তা ঠেকাতে কিছু কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানায় পুলিশ বিভাগ। এসব ব্যবস্থার অংশ হিসেবে আজকের এই সিদ্ধান্ত। অবশ্য একইদিন লস এঞ্জেলেস ফায়ার বিভাগও তাদের কয়েকজন কর্মী ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। 

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে লস এঞ্জেলেস কাউন্টিতে এখনো পর্যন্ত মারা যায় ৪৪ জন। আর এখনো পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৭৪ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে।       

/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত