আপডেট :

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ১১৭; আক্রান্ত ৫ হাজার ২৭৭

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ১১৭; আক্রান্ত ৫ হাজার ২৭৭

ছবিঃ লস এঞ্জেলেস বাংলা টাইমস

‘লিটল বাংলাদেশ’ এলাকায় মৃতের সংখ্যা ১৪, নতুন করে মারা যায় ৩ জন


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধী এই ভাইরাসে নতুন করে প্রাণ হারায় ২৮ জন।


প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৭৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৭১১ জন। এর মধ্যে লং বীচ এলাকায় ভাইরাসটিতে আক্রান্ত হন ১৭১ জন ও পাসাডেনা এলাকায় আক্রান্ত হন ৩৭ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে।

খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত মারা যায় ১৪ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৩ জনের মৃতের খবর পাওয়া যায়।

আজ শনিবার কাউন্টিতে ভাইরাসটি সংক্রমণের এই সর্বশেষ তথ্য প্রকাশ করে এলএ কাউন্টি স্বাস্থ্য বিভাগ। 

তাছাড়া, গতকাল লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার জানান, মৃতদের মধ্যে ৭ জনের বয়স ছিল ৬৫ বৎসরের উপরে। সেইসাথে তাদের নানা স্বাস্থ্য জটিলটা ছিল। আর ৩ জনের বয়স ছিল ৪১ থেকে ৬৫ টির মধ্যে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ১ জনের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে বলে জানান স্বাস্থ্য বিভাগের এই পরিচালক। 

সেইসাথে ঐ সংবাদ সম্মেলনে বারবারা জানান, এলএ কাউন্টিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ৬৭টি প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে তারা। এর মধ্যে নার্সিংহোম, পুলিশ বিভাগ, জেলখানা থেকে শুরু করে রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান। তাছাড়া, প্রাণঘাতী 
এই ভাইরাসটিতে ক্যালিফোর্নিয়াতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৪৯ জন। আর ভাইরাসের কবলে প্রাণ হারান ৩১৯ জন। এর মধ্যে এলএ কাউন্টিতে মোট আক্রান্ত ৫ হাজার ২৭৭ জন, মৃতের সংখ্যা ১১৭ জন।

অরেঞ্জ কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্ত ৭৮৬ জন, আর মারা যায় ১৪ জন। রিভারসাইড কাউন্টিতে মোট আক্রান্ত ৬৩৮ জন, মৃতের সংখ্যা ১৫ জন। সান ভারনারডিনো কাউন্টিতে মোট আক্রান্ত ৩৫৩ জন, মৃতের সংখ্যা ১৩। ভেনটুরা কাউন্টিতে মোট আক্রান্ত ১৮৯ জন, মোট মারা যায় ৬ জন। আর সান ডিয়েগো কাউন্টিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১১২ জন, মারা ১৭ জন।

আর যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১০ হাজার ১৩৩ জন। এর মধ্যে শুধু নতুন করে আক্রান্ত হন ৩২ হাজার ৯৭২ জন। আর মৃতের সংখ্যা ৮ হাজার ৪৪২ জন।

সুপ্রিয় পাঠক, প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। প্রতিনিয়ত লাইভ আপডেটের জন্য আপনারা চোখ রাখতে পারেন আমাদের করোনা ট্র্যাকিং টুলে। তাছাড়া, এলএ বাংলা টাইমসের অনুসন্ধানে এখনো পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসটিতে লস এঞ্জেলেসে বা তার আশেপাশের কাউন্টিতে কোন বাংলাদেশির আক্রান্ত বা মৃতের খবর পাওয়া যায়নি।   

লস এঞ্জেলেস কাউন্টি ও ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশি বাঙালিকে নগর প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের নির্দেশ মেনে নিরাপদে ঘরে থাকার আহ্বান। আসুন আমরা সবাই সচেতন হই। একসাথে মিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করি। সেইসাথে লস এঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট দেখতে চোখ রাখুন লস এঞ্জেলেসের বাংলা মুখপত্র এলএ বাংলা টাইমসে।অনুরোধে লস এঞ্জেলেস বাংলা টাইমস।

শেয়ার করুন

পাঠকের মতামত